1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
আগামী জাতীয় নির্বাচনের আগেই রাস্ট্র সংস্কার চাই - Khulnar Khobor
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩জন আটক কেশবপুরে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃস্টি হয়েছে – “আবুল হোসেন আজাদ” কয়রায় বিএনপির নির্বাচনী সভায় আজিজুল বারী হেলাল বলেন  বিএপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে”উন্নয়ন অব্যহত রাখতে ধানের শীষে ভোট দিন শ্যামনগরের ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা, খুলনা-৪ কে আদর্শ আসনে রূপান্তরের অঙ্গীকার খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যবৃন্দ ও উপদেষ্টাদের সমন্বয়ে প্রীতিভোজ ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিনা অনুমতিতে ১১ ভারতীয় নাগরিকের দেশত্যাগ যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক দিঘলিয়ায় নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা এলফা আটক পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন। কেশবপুরর চারুপীঠ একাডেমিতে সরস্বতী পূজা উদযাপন বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। “আবুল হোসেন আজাদ” জ্ঞান, শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না-আজিজুল বারী হেলাল বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দিঘলিয়ার গাজীরহাটে ধানের শীষের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত। দলের বহিষ্কার খবর শুনে অঝোরে কাঁদলেন এড.শহীদ ইকবাল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার নিয়ে অমিতের প্রচারণা শুরু তেরখাদায় লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ’র পক্ষে শীতবস্ত্র বিতরণ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

আগামী জাতীয় নির্বাচনের আগেই রাস্ট্র সংস্কার চাই

  • প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || আগামী জাতীয় নির্বাচনের আগেই রাস্ট্র সংস্কার চাই।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের তালিকা করে সংশ্লিষ্ট পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণ দিতে হবে।এবং আহতদের সুচিকিৎসা’সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কর্তৃক সংঘটিত হত্যাকান্ড, হামলা ও নির্যাতন বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত তদন্ত কমিটি গঠন করতে হবে।

শনিবার (২৪’আগস্ট) সকাল ১১’টায় রাস্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাস্ট্র বিনির্মানের দাবিতে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে মিঠাখালী বাজারে সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলা আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা একথা বলেন। এ মানববন্ধন কর্মসূচি সভাপতিত্ব করেন সুজন মোংলার নেতা মোঃ নাজমুল হক।

এ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সুজন মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ বলেন, শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। আমরা সুজন-এর পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবি জানাই। সৎ-যোগ্য ও নিরেপক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। তরুন নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। সভাপতির বক্তব্যে সুজন নেতা নাজমুল হক বলেন বৈচিত্র্যময় বাংলাদেশে ধর্ম যার যার, রাস্ট্র হবে সবার। একটি শোষণহীন মানবিক রাস্ট্র চাই। অবিলম্বে ঋণখেলাপীদের তালিকা প্রকাশ করতে হবে।

এ মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজন নেতা মাহারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপসা কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র আরাফাত আমীন দুর্জয়, ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাব্বির হাসান দীপ্ত, খুলনা সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র রাহাতুজ্জামান পাবক, মোংলা সরকারি কলেজের ছাত্র তানভীর হাসান প্রমূখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।