1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
উপকূলের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কয়রায় বিশেষ সমন্বয় সভা - Khulnar Khobor
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

উপকূলের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কয়রায় বিশেষ সমন্বয় সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা উপকূলীয় উপজেলা কয়রায় জনস্বাস্থ্য ও পুষ্টি মান উন্নয়নে ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম’ (এমএসপি)-কে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই লক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর গেইন (GAIN) প্রকল্পের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। উপকূলীয় এই জনপদে নোনা পানির প্রভাব, কৃষি বিপর্যয় এবং স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় সুপেয় পানির অভাব ও চাষাবাদে লবণাক্ততা বাড়ায় সাধারণ মানুষের খাদ্য তালিকায় পুষ্টির ঘাটতি দেখা দিচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত ‘এমএসপি’ বা বহুমুখী অংশীজন ফোরামকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শুভ বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রকল্পের উপজেলা ম্যানেজার জিএম আলতাব হোসেন লাভলুর সঞ্চালনায় সভায় মূল বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিশাত ইসলাম। তিনি টেকসই কৃষির মাধ্যমে পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান,কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবি ছিদ্দিক,ইউপি সদস্য আবু হাসান ও শেখ সোহরাব হোসেন,প্রকল্পের ফিল্ড অফিসার ফৌজিয়া পারভীন প্রমুখ। সভায় কেবল কর্মকর্তারা নন, অংশ নিয়েছিলেন সরাসরি মাঠ পর্যায়ের উপকারভোগীরাও। ব্যবসায়ী সিরাজুল ইসলাম, উপকারভোগী সদস্য মেহেদী হাসান, রোজিনা খাতুন এবং যুবক সদস্য আশিকুজ্জামান আশিক তাদের জীবনমানের পরিবর্তনের কথা তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে এমএসপি-র প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এমএসপি সদস্যদের যথাযথ ক্ষমতায়ন করা সম্ভব হলে কয়রার দুর্গম এলাকাগুলোতেও স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।