1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
এনপিপিতে নড়াইল জেলা জাতীয় পার্টির সভাপতির যোগদান - Khulnar Khobor
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়া উপজেলা বিএনপি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে গণমিছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয়ে যশোর মুক্ত দিবস উদযাপন পেশাগত মর্যাদা ও অধিকার আদায় এমইউজে সাধারণ সভা কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে গণপিটুনির শিকার আটক যুবদল নেতা উজ্জলের মৃত্যু ঐতিহাসিক যশোর মুক্ত দিবস আজ দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর খুলনা ১ আসনের মনোনয়ন পেয়ে আলহাজ্ব আমীর এজাজ খান এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত। যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল দেশীয় অস্ত্র ও মাদক সহ ৪ জন গ্রেফতার মোংলার রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যু। খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ১ কেজি গাঁজা সহ ব্যবসায়ী আটক খুলনায় শীতের শুরুতেই ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম খুলনায় ‘লুকস গ্ল্যামার’ পার্লারের ২য় শাখা উদ্বোধন কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা যশোরে স্বর্ণ চোরাচালান দুই কোটি টাকার স্বর্ণবার সহ দুই পাচারকারী আটক যশোর জেনারেল হাসপাতালে প্রতারক আটক পাইকগাছায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টর উদ্ধোধন  কয়রায় ভুয়া দাতা সাজিয়ে জমি লিখে নেওয়ায় মামলা খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় পরিবার নয়, পুলিশ বাদী হয়ে মামলা খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী

এনপিপিতে নড়াইল জেলা জাতীয় পার্টির সভাপতির যোগদান

  • প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দলে যোগদান করলেন নড়াইল জেলা জাতীয় পার্টির (বিদিশা নেতৃত্বাধীন) সভাপতি মোঃ বদরুল ইসলাম (বদি)

শনিবার (২১সেপ্টেম্বর) সকালে জাতীয় পার্টির এই নেতা ন্যাশনাল পিপলস পার্টির দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের হাতে দলীয় ফরম পূরণ করে জমা দেন এবং ফুল দিয়ে জাতীয় পার্টির এ নেতা এনপিপি দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। এছাড়াও বদরুল ইসলামের সাথে কে. এম ইলিয়াছ হোসেন নামে আরো এক ব্যক্তি এনপিপি দলে যোগদান করেছেন বলেও জানা গেছে।

যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন এনপিপির চেয়ারম্যান এ্যাড. ড. ফরিদুজ্জামান ফরহাদ।

ড. ফরিদুজ্জামান ফরহাদ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মো: বদরুল ইসলাম (বদি) ও কে. এম ইলিয়াছ হোসেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামের বাসিন্দা। বদরুল ইসলাম বসবাস করেন লোহাগড়া পৌরসভার লক্ষীপাশার আদর্শপাড়া এলাকায়।

এ ব্যপারে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দেশের যে কয়েকটি রাজনৈতিক দল আছে তার মধ্যে জনপ্রিয় একটি দল। এ দলটি সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র উদ্ধারের জন্য ১৭টি বছর এই দলের নেতাকর্মীরা রাজপথে ছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিদায়ের পর থেকে দেশের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ এনপিপিতে যোগদান করছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।