1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
কয়রা সদর ইউনিয়নে নির্বাচন প্রচার সভায় মনিরুল হাসান বাপ্পী"কয়রা হবে পর্যটন কেন্দ্র দূর হবে বেকারত্ব" - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

কয়রা সদর ইউনিয়নে নির্বাচন প্রচার সভায় মনিরুল হাসান বাপ্পী”কয়রা হবে পর্যটন কেন্দ্র দূর হবে বেকারত্ব”

  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।অনেক সম্ভাবনার খুলনার দক্ষিনাঞ্চলের কয়রা-পাইকগাছায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে জনসাধারণের বেকারত্ব ঘোচাতে পারবো। কয়রা হবে পর্যটন কেন্দ্র দূর হবে বেকারত্ব। খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

তিনি বলেন, এই অঞ্চলের জনসাধারণ সোনা ফলায় অথচ এই জনপদের জনগণের জীবনযাত্রার মান আজও বৃদ্ধি পায় নাই। যারা এখানে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, তারা আপনাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করেছে। আমি কথা দিচ্ছি আপনাদের ভোটে নেতা নয় সেবক নির্বাচিত হতে চাই।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত এই অঞ্চলকে আধুনিকতার অন্যতম অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো। আমাকে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করুন, আমি চলমান উন্নয়নের পাশাপাশি দৃশ্যমান উন্নয়ন করতে চাই, যাতে আগামীতে আমি ভোট চাইতে আসবো না, আমার কর্মকাণ্ডের কারণে আপনারাই আমাকে ভোট দিয়ে এই অঞ্চলের গণমানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন।

১৫ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৪টায় সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এফ এম মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে কয়রার উত্তর মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচন প্রচার সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম ডি বায়েজিত হোসেন বাচ্চু, খুলনা জেলা বিএনপির সদস্য কয়রা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সাঈদ বিশ্বাস, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তাসিম বিল্লাহ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, কোহিনুর আলম, মোস্তাফিজুর রহমান, মহরম হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাকসুদুর রহমান, জামাল ফারুক জাফরিন আব্দুল গফফার, শফিকুল ইসলাম, এস এম গোলাম রসুল, কামরুল ইসলাম, নাজমুল হুদা, আবুল হাসান ডাবলু, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবু, মেহেদী হাসান সবুজ, ফাতেমা খাতুন, আব্দুর রহমান বাচ্চু, আব্দুল ওয়াদুদ, আব্দুর রউফ, আজিজুল ইসলাম, রোজিনা আক্তার, মাহফুজা, মুক্তা, নিঝুম, বেলাল হোসেন, হাসান, ফারুক, জিতু, মনিরুল প্রমুখ।

দিনের শুরুতেই চাঁদখালীর মৌখালী বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। আমাদী বাজারে গণসংযোগ, চাঁদ আলী বাজারে গণসংযোগ, কয়রা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সাথে শুভেচ্ছা বিনিময়, ৫নং কয়রা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বর দের সাথে মতবিনিময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।