1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
কেশবপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে পয়ঃনিষ্কাশনের উপকরণ বিতরণ - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

কেশবপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে পয়ঃনিষ্কাশনের উপকরণ বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে “দারিদ্র বিমোচন ও সেনিটেশন মান উন্নয়নের লক্ষ্যে জলাবদ্ধ এলাকা পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন” প্রকল্প (২০২৪-২০২৫) থেকে ১৭টি পরিবারের মধ্যে দ্বিতীয় কিস্তিতে সাত জন উপকার ভোগীদের মাঝে সেমি-পাকা টয়লেট স্থাপন সামগ্রী বিতরণের করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর-২৫) দুপুরে সংস্থার কার্যালয়ে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি।
উন্নয়ন কর্মী মানব মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মনোহর নগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মকবুল হোসেন মুকুল, মহিলা ইউপি সদস্য দিল হাসনা মুক্তা, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর দাস, মানব মন্ডল, আব্দুল গফফার।

স্বাগত বক্তব্যকালে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার বলেন, দারিদ্র্য বিমোচন ও স্যানিটেশন মান উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে সাত জনকে এই উপকরণ বিতরণ করা হয়। এর আগে ২৫ আগস্ট-২৫ এই প্রকল্পের প্রথম কিস্তিতে ১০টি পরিবারের মাঝে পয়ঃনিষ্কাশনের (টয়লেট) উপকরণ দেওয়া হয়। সেমিপাকা টয়লেট স্থাপনের উপকরণ পেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অসহায় মানুষেরা খুশি হয়েছেন।

পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার আরও জানান, * ২০১৬ সাল ০২ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কর্তৃক উদ্ভাবনী কাজে বিশেষ অবদান রাখায় আমাকে ৬৩ জেলার মধ্য থেকে তিন জনের মধ্যে প্রথম স্থান অধিকার করায় পুরস্কৃত হই। * এছাড়াও সাহিত্য ক্ষেত্রে অবদান রাখায় ভারত বাংলাদেশ যৌথ পুরস্কার। * ঝিকরগাছা সাহিত্য পরিষদ কর্তৃক প্রাবন্ধিক ও সংগঠক হিসেবে পুরস্কার লাভ। * কপোতাক্ষ সাহিত্য পরিষদ কর্তৃক বাঁকড়ার আলো সৃজনশীল সাহিত্য পত্রিকার শ্রেষ্ঠ প্রাবন্ধিক হিসাবে পুরস্কারপ্রাপ্ত।

আমার পিতা প্রয়াত ইয়াকুব আলী গোলদার কে গর্বিত পিতা হিসাবে সমাধান এনজিও সংস্থা ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পুরস্কার প্রদান করেন। এ ছাড়াও অনেক পুরস্কার ও স্বীকৃতি রয়েছে।
ছবিঃ
১৭/১১/২৫

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।