1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
খুলনায় নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

খুলনায় নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনায় নিরাপদ সড়ক চাই এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে র‌্যালী, সমাবেশ ও লিফলেট বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে নগরীর রয়েল মোড়ে এসব কর্মসূচির আয়োজন করে নিসচা’র খুলনার জেলা শাখার নেতৃবৃন্দ। কর্মসূচির শুরুতে রয়েল মোড় থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাত রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কে চলাচলের জন্য বিভিন্ন নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরন করা হয় বিভিন্ন যানবাহনের চালকদের কাছে। এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিসচা’র খুলনা জেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম। নিসচা’র খুলনা জেলা শাখার সাধারন সম্পাদক শিরিনা পারভিনের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমডি জনি, আব্দুর রহমান, আইন সম্পাদক ওমর ফারুক কচি, প্রচার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সমাজ কল্যান ও ক্রিড়া সম্পাদক শফিকুল ইসলাম ডাবøুউ, দপ্তর সম্পাদক রামিম চৌধুরী, সহ-সাধারন সম্পাদক ইরিন সুলতানা, রিপন মোল্লা, ডুমুরিয়া উপজেলা কমিটির সভাপতি খান মহিদুল ইসলাম, এসএম হাবিবুর রহমান হাসিব, মোঃ রহিম বাদশা, মোঃ রাকিব ফারাজি, ডুমুরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান সহ অনেকে।

এ সময় সংগঠনের জেলা সভাপতি মোঃ তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে সকলকে আগে সচেতন হতে হবে। রাস্তায় চলাচল বা পারাপারের সময় সড়কের সকল আইন মেনে চলতে হবে। পাশাপশি সকল যানবাহনের চালকদের সঠিক প্রশিক্ষণ ও গাড়ির সকল কাগজপত্র- ড্রাইভিং লাইসেন্স সহকারে রাস্তায় বের হতে হবে। তাহলেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। এদিকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনটির সাধারন সম্পাদক শিরিনা পারভিন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।