1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
খুলনায় মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধ, সিন্ডিকেট রুখতে ঐক্যবদ্ধ ব্যবসায়ীরা - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

খুলনায় মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধ, সিন্ডিকেট রুখতে ঐক্যবদ্ধ ব্যবসায়ীরা

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।মোবাইল হ্যান্ডসেটের বাজারে সিন্ডিকেট গঠনের চেষ্টা রুখে দিতে খুলনায় মোবাইল ফোনের সবকটি মার্কেট বন্ধ করে দিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা।

সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে দোকান বন্ধ রেখে মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ির মোড়ে খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন করেন তারা।খুলনা মহানগর মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ব্যবসায়ী সমিতির সভাপতি কায়েসুল আজাদ শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পল্টুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম রনি, খোরশেদ আলম, মাকসুদ রানা মুরাদ, মো. নুর ইসলাম সরদার, আজিজুল আমিন, ইমরান হাসান, মো. বেলাল হোসেন, নিহাল আহম্মদ হিরা, মোস্তফা কামাল, শাহনাজ আলী জনি প্রমুখ।
দেশে মোবাইল হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক আরোপ ও ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর উদ্যোগকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘বিপর্যয় ডেকে আনা সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন মোবাইল ব্যবসায়ীরা।

তাদের দাবি, এই নীতি কার্যকর হলে দেশের কোটি মানুষ প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়বে, দাম বৃদ্ধি পাবে লাগামহীনভাবে এবং পুরো মোবাইল খাত ধ্বংসের মুখে পড়বে।মানববন্ধনে তারা বলেন, দেশের ৬০-৭০ শতাংশ ব্যবসায়ীকে বাদ দিয়ে মাত্র ৩০ শতাংশ প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করতে চাইছে একটি চক্র।ব্যবসায়ীরা অভিযোগ করেন, দেশের মোবাইল বাজার বর্তমানে মাত্র ৮-৯ জন লাইসেন্সধারীর হাতে কেন্দ্রীভূত।

২০ কোটি মানুষের দেশে মোবাইল ব্যবসার লাইসেন্স এত অল্পসংখ্যক ব্যক্তির হাতে থাকা অযৌক্তিক। বাজারের ভারসাম্য ও প্রতিযোগিতা নিশ্চিত করতে লাইসেন্স সংখ্যা অন্তত পাঁচ হাজারে উন্নীত করতে হবে।মাবনন্ধনে তারা বিক্ষোভ প্রদর্শন করে বলেন, সিন্ডিকেট মানি না, মানব না, কিছু প্রভাবশালী মুনাফাখোর গোষ্ঠী এনইআইআর সিস্টেমকে অপব্যবহার করে বাজারে একচেটিয়া আধিপত্য (মনোপলি) গড়ে তুলতে চায় যার ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা হারাবে ব্যবসা, আর সাধারণ মানুষকে বেশি দামে ফোন কিনতে বাধ্য হতে হবে! ভোক্তাদের ডোগান্তি কেন? জবাব চাই, দিতে হবে!

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।