1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
খুলনায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

খুলনায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে খুলনায় জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতা। এ সময় অনেকে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন।

‎জুলাইয়ের অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ছাত্রজনতার একদল সদস্য জড়ো হন। তারা রায়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন। একই সাথে তারা শেখ হাসিনার ছবি পদদলিত করেন।

‎খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হামিম রাহাত বলেন, “ফ্যাসিস্ট খুনী হাসিনার সর্বোচ্চ রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না—ইনশাআল্লাহ।”
‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বাংলানিউজকে বলেন, খুনী হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে৷ দেড় হাজার শহীদ আর ৩০ হাজার পঙ্গুত্বের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে আর কেউ যেনো হাসিনার মতো রক্ত চোষা স্বৈরাচার হয়ে উঠতে না পারে তার জন্য হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর করতে হবে৷ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো৷ ইনশাআল্লাহ৷

‎এদিকে, রায়কে কেন্দ্র করে খুলনা মহানগরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রায় উপলক্ষ্যে খুলনা মহানগরীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। র‌্যারে টহল দল বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে।

‎সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।