1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
খুলনার তেরখাদায় অনুমোদনহীন স' মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে - Khulnar Khobor
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি , খুলনা।।খুলনার তেরখাদা সদরসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় অনুমোদনবিহীনভাবে গড়ে উঠেছে অসংখ্য কাঠ চিরাই করা স’ মিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কিছু প্রভাবশালী ও সুযোগসন্ধানী মহল এসব স’ মিল স্থাপন করায় দিনদিন বাড়ছে জনদুর্ভোগ ও নিরাপত্তাহীনতা।স্থানীয়দের অভিযোগ-অনেক স’ মিল সড়কের গা ঘেঁষে স্থাপন করা হয়েছে। মিলগুলোতে বড় বড় কাঠের গুড়ি সড়কের ওপর ফেলে রাখায় পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।

আরও অভিযোগ রয়েছে, এসব স’ মিলে চলছে নানা অনিয়ম ও অবৈধ কার্যক্রম। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, একটি চক্র সড়কের পাশের সরকারি গাছ কেটে তা কয়েকদিন আশপাশে ফেলে রাখে।
সুযোগ সন্ধানীরা পরে সেগুলো চোরাই পথে এই অনুমোদনহীন স’ মিলগুলোতে এনে চিরাই করে বিভিন্ন স্থানে/ বাজারে বিক্রি করা হয়।
এসব স’ মিলের অধিকাংশেরই কোনো বৈধ কাগজপত্র বা সরকারি অনুমোদন নেই।
নিয়মকানুন তো দূরের কথা। সরকারি রাজস্বও ফাঁকি দিয়ে বছরের পর বছর চলছে স’ মিলের কাঠ চিরাই ব্যবসা।স্থানীয় বাসিন্দারা জানান, এসব স’ মিলে দক্ষ কারিগরের পরিবর্তে অদক্ষ শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।মিলের ভেতর এবং আশপাশে শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। যেকোনো সময় বড় ধরনের বিপদের কারণ হতে পারে।

স্থানীয়দের মতে, দেশের প্রতিটি ক্ষেত্রে আইন থাকলেও এসব প্রভাবশালী মহলের বিরুদ্ধে আইন প্রয়োগ হয় না বললেই চলে। তারা মনে করেন, মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে এসব অবৈধ স’ মিলের দৌরাত্ম্য অনেকটাই কমে আসত এবং পরিবেশ ও জনজীবন কিছুটা হলেও স্বস্তি পেত।অবৈধ স’ মিলের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।