1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
গণতন্ত্র পূনরুদ্ধারে " বাংলাদেশ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক দল" নামে নতুন দলের আত্মপ্রকাশ - Khulnar Khobor
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণতন্ত্র পূনরুদ্ধারে ” বাংলাদেশ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক দল” নামে নতুন দলের আত্মপ্রকাশ

  • প্রকাশিত : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যখন গতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে,ঠিক তখনই গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম এক সংবাদ সম্মেলনে এ খবরটি জানান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক অঙ্গনে ত্যাগী ও দেশপ্রেমিক নেতাদের অবমূল্যায়ন এবং টাকার বিনিময়ে অযোগ্যদের বিশেষ পদে বসানোর প্রবণতা সমাজের মূল চেতনা ও গণতন্ত্রকে বিপর্যস্ত করছে। এই নৈতিক অবক্ষয় এবং ক্ষমতার অপব্যবহারের ফলে দেশে অরাজকতা ও নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে, একটি সুস্থ ও শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো পুনর্নির্মাণের লক্ষ্যেই নতুন এই দলের আবির্ভাব।

এই দলের নেতৃত্বে থাকবেন সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবী ও বিভিন্ন দলের ত্যাগী নেতারা, যারা সত্যিকার অর্থেই দেশের কল্যাণে নিবেদিত। লায়ন নুর ইসলাম দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই দলটি গণতন্ত্রের সঠিক চর্চা এবং আদর্শের পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তিনি জোর দিয়ে বলেন, এই দল নৈতিকতা, সততা, এবং গণমানুষের প্রতি দায়বদ্ধতার ওপর ভিত্তি করে পরিচালিত হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, নতুন এই দল ১১ দফা দাবির ভিত্তিতে গঠিত হয়েছে, যেখানে সদস্যপদ থেকে চিহ্নিত রাজাকারদের দূরে রাখা হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সুষ্ঠু ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করাই এই দলের অন্যতম লক্ষ্য।

তিনি আরও জানান, দেশে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুর্নীতির যে বিভীষিকা বিরাজ করছে, তা থেকে মুক্তির আশায় জনগণ এক নতুন শক্তির অপেক্ষায় আছে। এই দলটি সেই জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ, যা সমাজের সকল স্তরে ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে। নতুন দলের প্রতিটি সদস্য গণমানুষের স্বার্থে কাজ করবেন এবং দুর্নীতি, অসাধুতা ও অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন।

নড়াইলের কৃতি সন্তান লায়ন নুর ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, এই দল দেশের ত্যাগী ও দেশপ্রেমিক নেতাদের যোগ্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করবে এবং তাদের সৎ ও আদর্শিক নেতৃত্বে জাতি একটি নতুন আলোর পথে অগ্রসর হবে। নতুন এই রাজনৈতিক দলের অভ্যুদয় দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সমর্থন এবং আস্থা অর্জন করাই এই দলের মূল লক্ষ্য। জনগণের স্বপ্ন পূরণের মাধ্যমে দেশকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে এই দল সদা প্রস্তুত থাকবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।