1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই- ডা. শফিকুর রহমান - Khulnar Khobor
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩জন আটক কেশবপুরে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃস্টি হয়েছে – “আবুল হোসেন আজাদ” কয়রায় বিএনপির নির্বাচনী সভায় আজিজুল বারী হেলাল বলেন  বিএপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে”উন্নয়ন অব্যহত রাখতে ধানের শীষে ভোট দিন শ্যামনগরের ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা, খুলনা-৪ কে আদর্শ আসনে রূপান্তরের অঙ্গীকার খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যবৃন্দ ও উপদেষ্টাদের সমন্বয়ে প্রীতিভোজ ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিনা অনুমতিতে ১১ ভারতীয় নাগরিকের দেশত্যাগ যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক দিঘলিয়ায় নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা এলফা আটক পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন। কেশবপুরর চারুপীঠ একাডেমিতে সরস্বতী পূজা উদযাপন বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। “আবুল হোসেন আজাদ” জ্ঞান, শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না-আজিজুল বারী হেলাল বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দিঘলিয়ার গাজীরহাটে ধানের শীষের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত। দলের বহিষ্কার খবর শুনে অঝোরে কাঁদলেন এড.শহীদ ইকবাল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার নিয়ে অমিতের প্রচারণা শুরু তেরখাদায় লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ’র পক্ষে শীতবস্ত্র বিতরণ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই- ডা. শফিকুর রহমান

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৮ বার শেয়ার হয়েছে

সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্খাকে ধারণ করে এই বাইরে কারও সাহায্য নিয়ে নয়। বর্তমান অন্তর্বর্তীকালীণ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক দলসহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে সরকারকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন।

আজ ২৭শে সেপ্টেম্বর খুলনার সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি আরো বলেছেন শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভূক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন,শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমী নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। বিডিআর বিদ্রোহের নামে ৫৭জন চৌকস সেনা সদস্য হত্যাসহ দেশের সকল হত্যাকান্ডের বিচার এবং এর মাষ্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন তা’ না হলে আবারো জালিমদের আগমন হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে রুকন সম্মেলনে বক্তৃতা করেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। রুকন সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা করেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা মুহাম্মদ এমরান হুসাইন দারসুল কুরআন পেশ করেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

রুকন সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান ও মাস্টার শফিকুল আলম, সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, বাগেরহাট জেলা নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মো. ইউনুস, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গউসুল আযম হাদী। রুকন সম্মেলনে জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান আরও বলেন, বিগত পনের বছরের আওয়ামী শাসনামলে রাষ্ট্রের কোন নাগরিকই লুটপাট ও জুলুমের বাইরে ছিল না। হাজারো মানুষের, মা-বোনদের, শিশুর কান্নার রোল আল্লাহর আরশে পৌঁছে গেছে। যার ফলেই জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয় দেশের ছাত্র-জনতার মাধ্যমে।

আওয়ামীলীগের শাসনামলের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিডিআর হত্যার মধ্যদিয়ে ফ্যাসিবাদি শাসনের প্রথম ধাপ শুরু হয়। এরপর জামায়াতের ওপর স্টিম রোলার চালানো হয়। পর্যায়ক্রমে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে অথবা কারাগারে রেখে হত্যার মধ্যদিয়ে শেষ পর্যন্ত জামায়াতকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। যারা সারাজীবন ইসলামের দাওয়াত দিয়েছেন তাদের বিরুদ্ধেই ইসলাম অবমাননার কথিত অভিযোগ আনা হয়। কিন্তু ইতোমধ্যেই জামায়াতের বিরুদ্ধে অভিযোগকারীরা গ্রেফতার হতে শুরু করেছে। বর্তমান সরকার ওইসব ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে একটি বিচারিক সূচনা করবে বলেও তিনি আশা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।