1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
গাবুরা গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নির্যাতন ও হুজুরকে জড়িয়ে চক্রান্তের অভিযোগে মানববন্ধন - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

গাবুরা গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নির্যাতন ও হুজুরকে জড়িয়ে চক্রান্তের অভিযোগে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি।।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার কয়েক ছাত্রকে অনৈতিকভাবে শারীরিক নির্যাতন এবং হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত নয়ন, মিলন ও তাদের পিতা মাকছুর রহমান গাইনের বিচারের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ মানববন্ধন করেছেন।

শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় গাবুরা গাইনবাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত তিনজন নিজেরাই আইন হাতে তুলে নিয়ে মাদ্রাসার ছাত্রদের বেআইনি ও নির্মমভাবে প্রহার করেছে। একই সঙ্গে মাদ্রাসার হুজুরকে বদনাম করা ও তাকে জড়িয়ে চক্রান্ত করার চেষ্টা করছে তারা।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের ওপর এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং নির্দোষ হুজুরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।মানববন্ধনে অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং মাদ্রাসার শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। স্থানীয়রা জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

মানববন্ধনটি আয়োজন করেন, গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থীগণ। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবী করেন।এছাড়া মাদ্রাসার সুনাম ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে। এবং তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দোষীদের শাস্তি নিশ্চিত না হয়, তবে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

মানববন্ধনের শেষ পর্যায়ে উপস্থিত হন, গাবুরা ইউনিয়ন জামায়েতে ইসলামীর আমির মাওঃ দিদারুল ইসলাম এবং  জামায়াতে ইসলামী গাবুরা ইউনিয়ন শাখার নায়েবে আমির ও গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক, (চেয়ারম্যান) আলহাজ্ব মাওলানা ইসহাক আলী। তাঁরা বলেন, গাইনবাড়ী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও হুজুর এর বিরুদ্ধে যে বেআইনি আচরণ করা হয়েছে তার সুষ্ঠু বিচার আগামী ২৪ ( চব্বিশ)  ঘণ্টার মধ্যে করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।