1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় নিহত ৪ - Khulnar Khobor
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩জন আটক কেশবপুরে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃস্টি হয়েছে – “আবুল হোসেন আজাদ” কয়রায় বিএনপির নির্বাচনী সভায় আজিজুল বারী হেলাল বলেন  বিএপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে”উন্নয়ন অব্যহত রাখতে ধানের শীষে ভোট দিন শ্যামনগরের ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা, খুলনা-৪ কে আদর্শ আসনে রূপান্তরের অঙ্গীকার খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যবৃন্দ ও উপদেষ্টাদের সমন্বয়ে প্রীতিভোজ ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিনা অনুমতিতে ১১ ভারতীয় নাগরিকের দেশত্যাগ যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক দিঘলিয়ায় নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা এলফা আটক পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন। কেশবপুরর চারুপীঠ একাডেমিতে সরস্বতী পূজা উদযাপন বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। “আবুল হোসেন আজাদ” জ্ঞান, শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না-আজিজুল বারী হেলাল বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দিঘলিয়ার গাজীরহাটে ধানের শীষের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত। দলের বহিষ্কার খবর শুনে অঝোরে কাঁদলেন এড.শহীদ ইকবাল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার নিয়ে অমিতের প্রচারণা শুরু তেরখাদায় লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ’র পক্ষে শীতবস্ত্র বিতরণ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় নিহত ৪

  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৬ বার শেয়ার হয়েছে

মোঃ মাসুম,কুমিল্লা || কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা শিশুসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন-ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মো. মামুন (৪৮), তার শাশুড়ি মাজেদা বেগম (৬৫), মামুনের ছেলে সাইমন (৪ মাস) ও মাইক্রোবাসের চালক ফেনীর হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৫)।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, উপজেলার বাতিসা নানকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি বিকল হয়ে যাওয়া ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোরে দুর্ঘটনাগ্রস্থ মাইক্রোবাসটি তার গতি কমিয়ে ওভারটেক করতে গেলে পেছনে থাকা ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসের পিছনে ধাক্কা দেয়।এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এঘটনায় নিহত মামুনের স্ত্রীসহ আরও পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাস, মাইক্রোবাস ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

নিহত মামুনের ভাই মো.হানিফ জানান,তার ভাই মামুন স্ব পরিবারে ঢাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দুই দিন আগে মামুন পরিবারসহ ফেনী যান। আজ ঢাকা ফেরার পথে রওনা দেওয়ার কিছুক্ষণ পর সবাই দুর্ঘটনার শিকার হয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।