1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
দিঘলিয়ায় ওয়াল্টন ও সিঙ্গার শোরুমে লুটপাট এর ঘটনায় অভিযোগ দায়ের - Khulnar Khobor
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় ওয়াল্টন ও সিঙ্গার শোরুমে লুটপাট এর ঘটনায় অভিযোগ দায়ের

  • প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৮ বার শেয়ার হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি খুলনা || দিঘলিয়ায় ওয়াল্টন ও সিঙ্গার শোরুমে লুটপাট এর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে যানা যায় দিঘলিয়ার পথের বাজার এ অবস্থিত ওয়াল্টন ও সিঙ্গার শোরুমে লুটপাট এর ঘটনায় শোরুমের স্বত্বাধিকারী গোয়াল পাড়া ৮ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত: ইসলাম শেখ এর পুত্র মো: জিয়াউর রহমান (৪২) বাদি হয়ে দিঘলিয়া থানায় এ অভিযোগ দায়ের করে।

অভিযোগে জিয়াউর রহমান উল্লেখ করেন গত ৫ই আগষ্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে কিছু কুচক্রী মহল জিয়াউর রহমান এর দিঘলিয়ার পথের বাজারে অবস্থিত ওয়াল্টন ও সিঙ্গারের বন্ধ থাকা শোরুম এর তালা ভেঙে ও শাটার খুলে শো-রুমের ভিতরে থাকা টিভি,ফ্রিজ, এসি,গ্যাসের চুলা,চার্জার,ওয়াশিং মেশিন,রাইস কুকার, আইরন, ফ্যান সহ আরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মালামাল লুট করে নিয়ে যায় এবং অবশিষ্ট কিছু ফ্রিজ ভেঙে বিক্রয়ের অযোগ্য করে রেখে যায়।এছাড়া ক্যাশ ভেঙে প্রায় ৩ লক্ষ ৪২ হাজার টাকা নিয়ে যায়। যার ফলে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।

পরবর্তীতে ৬ই আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে উক্ত দুষ্কৃতকারীরা দিঘলিয়া থানাধীন গোয়াল পাড়ার মধ্যে উপজেলা সংলগ্ন উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবনের পূর্ব পাশে থাকা জিয়াউর রহমানের ৬৮ শতক জমি জোরপূর্বক দখল নিয়ে নেয়। এবং উক্ত জমিতে থাকা একটি টিন সেটের ঘর ও ১০ ফুট প্রস্থ ১০০ ফুট দৈর্ঘ্য ইটের সলিংয়ে রাস্তার ইট উঠিয়ে নিয়ে যায়। একই তারিখে আনসার ভিডিপির পাশে থাকা জিয়াউর রহমানের ৩৪ শতক জমি জোর দখল নিয়ে উক্ত জমিতে থাকা ফলজ ও বনজ কাঠের গাছ কেটে নিয়ে যায়।এতে করে টিন সেটের ঘর ভাঙ্গা ও গাছ কাঁটায় জিয়াউর রহমানের প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

অভিযোগে জিয়াউর রহমান আরো উল্লেখ করেন যে উক্ত কূচক্রী মহল শোরুমে লুটপাট চালানোর সময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল এমনকি বিভিন্ন সময় দুষ্কৃতকারী গন জিয়াউর রহমান ও তার পরিবারকে খুন জখম এর ভয়-ভীতি প্রদর্শন করে আসছে।জিয়াউর রহমান নিরুপায় হয়ে দিঘলিয়া থানায় উক্ত অভিযোগ দায়ের করে বলে জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।