1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
নওগাঁর মান্দায় রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ। - Khulnar Khobor
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ।

  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ।।নওগাঁর মান্দায় রাস্তার কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ করেন এলাকাবাসী। উপজেলার সদর ইউনিয়নের চকমনশব গ্রামের ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তা হতে দাওয়াইল মধ্যপাড়া মসজিদ পর্যন্ত ১কিমিঃ রাস্তা পাকাকরন কাজ সম্পন্ন করেন কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ৫ দিন না যেতেই রাস্তার বেশ কিছু স্থানে ভ্যান, ভটভটি বা পায়ে হেঁটে গেলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এমন দৃশ্য দেখে হতবাক এলাকাবাসী। কার্পেটিং উঠে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরজমিন গিয়ে দেখা যায়  সদ্য নির্মিত রাস্তার কার্পেটিং এর বেহাল দশা। স্থানীয়ন দুলু, জাহাঙ্গীর, পারভীন, রেজাউল অভিযোগ করে বলেন, কাজ দেখভালের দায়িত্বে থাকা মান্দা উপজেলা (এলজিইডির) উপ-সহকারী প্রকৌশলী নজরুল ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সখ্যতা করে নিম্নমানের পাথর, কম বিটুমিন ও ঠান্ডা মিক্সিং দিয়ে লোক দেখানো কাজের কারণে কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং।

তবে উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম কার্পেটিং উঠে যাওয়ার বিষয়ে স্বীকার করে বলেন, কিছু মাল ঠান্ডা ছিল তাই উঠে যাচ্ছে, নিউজ করার দরকার নেই আপনাদের বিষয়টা দেখছি বলে তিনি এড়িয়ে যান। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা উপজেলা শাখার প্রকৌশলী আবু সায়েদ বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করে বেশ কিছু জায়গায় কার্পেটিং উঠে যাওয়ার সত্যতা পাওয়া গিয়েছে।

এগুলো ঠিক করে নেওয়া হবে। এ ঘটনায় কাজ বাস্তবায়নকারী ঠিকাদার ওয়াহেদুল নবী বলেন, কাজ খারাপ হয়ে থাকলে ঠিক করে দেওয়া হবে। আপনারা সাইডে গেছেন আপনাদের কিছু খরচাপাতি লাগলে বলেন দেওয়া হবে। আর যদি আপনারা নিউজ করেন তাহলে আমি প্রতিবাদ দিব।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।