1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
নারী নির্যাতন বন্ধে শ্যামনগরে লিডার্স-এর প্রচারণা ও আলোচনাসভা অনুষ্ঠিত - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

নারী নির্যাতন বন্ধে শ্যামনগরে লিডার্স-এর প্রচারণা ও আলোচনাসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি।।“সকল নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫।

সকাল ১০ টায় গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে ও বিকালে বুড়িগোয়ালিনীর কালিবাড়ি মাঠ প্রাঙ্গনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও সন্মাননা স্বারক প্রদান করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, নারী নির্যাতন আজও একটি বড় সামাজিক সমস্যা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। সমাজের প্রতিটি স্তরে নারী-পুরুষ সমান মর্যাদায় অংশগ্রহণ করলেই সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব।
লিডার্স-এর আয়োজিত আলোচনা সভায় নারী অধিকার, বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধ, আইনি সহায়তা, এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা আরও জানান, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা, সব ধরনের সহিংসতা রোধে যৌথ উদ্যোগ প্রয়োজন।
স্থানীয় নারীরা দাবি করেন, নারী নির্যাতনের ঘটনা কমাতে দ্রুত বিচার, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পরিবারে নারী সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে নারী দল, পুরুষ দল, ইয়ুথ দল, কিশোর-কিশোরী দল, ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপ, ইউনিয়ন পরিষদের সদস্য,সাবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী দলের সদস্যদের মধ্য থেকে সফল নেতৃত্ব প্রদানকারী, সফল উদ্যোক্তা এবং নারী নির্যাতন প্রতিরোধকারী কাজে বিশেষ অবদান রাখায় ৬ জন নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রত অধিকারী, ফিল্ড ফেসিলিটেটর কে এম আকতার হোসেন ও সাজেদা খাতুন।

অনুষ্ঠানদ্বয় পরিচালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা।
প্রতিবছরের মতো এবারও শ্যামনগরে নারীর নিরাপত্তা ও অধিকারের বিষয়টি সামনে আনতে লিডার্স-এর এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।