1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
নিবন্ধন নিয়ে হাইকোর্টের রায়: এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ - Khulnar Khobor
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন সমাজসেবা অনুদানের নামে প্রতারণার ফাঁদ বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক যশো‌রে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রো‌হিঙ্গা নারী আটক দালাল নয়, সরাসরি থানায় এসে পুলিশের সেবা নিন-এএসপি রেফাতুল ইসলাম। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত মোল্লাহাটে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বেগম খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবক ছিলেন অনিন্দ্য ইসলাম খুলনার দিঘলিয়ায় গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ। 

নিবন্ধন নিয়ে হাইকোর্টের রায়: এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৯৯ বার শেয়ার হয়েছে

এম.কে.জামান সুমন, ঢাকা || সকল শর্ত পুরণ সত্বেও অন্যায়ভাবে এবি পার্টিকে নিবন্ধন না দেয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা এবি পার্টির রিট মামলার আজ চুড়ান্ত রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের যৌথ বেঞ্চে আজ ১৯ আগস্ট সোমবার বেলা ২ টায় এই রায় ঘোষনা করা হয়। সুপ্রিম কোর্টের মূল ভবনস্থ ৮ নম্বর কোর্টে এই রায় প্রদান করেন বিচারপতিদ্বয়।

রায়ে সকল শর্ত পুরণ এবং নির্বাচন কমিশনের বাছাইয়ের প্রতিটি স্তরে প্রথম অবস্থানে থাকা সত্ত্বেও এবি পার্টিকে নিবন্ধন না দেয়ার বিষয়টিকে দূ:খজনক বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯০ খ(১)(ক)(ই) এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর বিধি ৬ উপ-বিধি (ঞ)(ই) অনুসারে গত ১৭ অক্টোবর ২০২২ তারিখে এবি পার্টি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে। আবেদনকারী ৯৩ টি রাজনৈতিক দল হতে প্রথম পর্যায়ে ১২ টি এবং অধিকতর যাচাই বাছাইয়ের পর ৪ টি রাজনৈতিক দলকে ইসি চুড়ান্তভাবে মনোনীত করে। সেই ৪ টি দলের ১০ শতাংশ জেলা-উপজেলায় আবার পূণঃতদন্ত করা হয়। প্রতিটি স্তরের যাচাই বাছাইয়ে আইন ও নিয়মানুযায়ী এবি পার্টি যোগ্য বিবেচনায় শীর্ষস্থানে ছিল। কিন্তু সর্বশেষে এসে ইসি এসব যাচাই বাছাইকে তুচ্ছ ও ছেলেখেলা বানিয়ে দিয়ে প্রহসনের আশ্রয় নিয়ে প্রেসক্রাইবড দুটি ভূঁইফোড় দলকে নিবন্ধন দেয়।

সর্বমহলে এ ব্যপারে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। গত ৩১ আগস্ট ২০২৩ তারিখে এবি পার্টির পক্ষ থেকে রিট আবেদনটি করা হয়। সকল শর্ত পুরণ করা সত্ত্বেও এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সেদিনই রুল জারি করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। একইসঙ্গে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়া কেন অবৈধ হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। দীর্ঘ এক বছর নানা আইনী প্রক্রিয়া ও যুক্তিতর্ক শেষে গত ১৫ আগস্ট বৃহস্পতিবার মামলার চুড়ান্ত শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে আজ মামলাটির চুড়ান্ত রায় দেয়া হয়। রায় ঘোষনার পর মামলার আইনজীবী ও এবি পার্টির নেতৃবৃন্দ আদালত চত্বরে তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, মাননীয় আদালত আজ যে রায় দিয়েছেন তাতে এবি পার্টির ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং নির্বাচন কমিশন যে হটকারী এবং ন্যায়বিচারের পরিপন্থী কাজ করেছেন তা আজ স্পষ্ট হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, পদে পদে বাঁধা দিয়ে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন বঞ্চিত করেছিল। এবি পার্টির প্রতি দলান্ধ নির্বাচন কমিশন যে অবিচার করেছে জনগণ তার বিচার করবে। মামলার রায় প্রদানকালে আদালত চত্ত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, পরে তারা শুভেচ্ছা মিছিল করে দলীয় কার্যালয়ে আসেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।