1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
পাইকগাছায় মিন্টু'র চাঁদাবাজি,লুটপাট,দখল ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন - Khulnar Khobor
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়া উপজেলা বিএনপি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে গণমিছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয়ে যশোর মুক্ত দিবস উদযাপন পেশাগত মর্যাদা ও অধিকার আদায় এমইউজে সাধারণ সভা কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে গণপিটুনির শিকার আটক যুবদল নেতা উজ্জলের মৃত্যু ঐতিহাসিক যশোর মুক্ত দিবস আজ দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর খুলনা ১ আসনের মনোনয়ন পেয়ে আলহাজ্ব আমীর এজাজ খান এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত। যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল দেশীয় অস্ত্র ও মাদক সহ ৪ জন গ্রেফতার মোংলার রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যু। খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ১ কেজি গাঁজা সহ ব্যবসায়ী আটক খুলনায় শীতের শুরুতেই ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম খুলনায় ‘লুকস গ্ল্যামার’ পার্লারের ২য় শাখা উদ্বোধন কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা যশোরে স্বর্ণ চোরাচালান দুই কোটি টাকার স্বর্ণবার সহ দুই পাচারকারী আটক যশোর জেনারেল হাসপাতালে প্রতারক আটক পাইকগাছায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টর উদ্ধোধন  কয়রায় ভুয়া দাতা সাজিয়ে জমি লিখে নেওয়ায় মামলা খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় পরিবার নয়, পুলিশ বাদী হয়ে মামলা খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী

পাইকগাছায় মিন্টু’র চাঁদাবাজি,লুটপাট,দখল ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৬৩ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || “খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক নাজমুল হুদা মিন্টু’র অব্যাহত চাঁদাবাজি, লুটপাট, দখল ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার চাঁদখালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন বাজার ব্যবসায়ী ও আশপাসের ব্যবসায়ী ও ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শত সত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদখালী বাজার সংলগ্ন কালিদাশপুর গ্রামের মৃত জয়নাল আবেদিন (আবেদ) এর ছেলে নাজমুল হুদা মিন্টু আগে ছাত্রদল করলেও আওয়ামী সরকারের স্থানীয় নেতাদের সাথে লেয়াজো করে বিএনপি নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানী করেছে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর  মিন্টু ভোল পাল্টে চাঁদখালী বাজারের বিভিন্ন দোকান ও বাড়ি ভাংচুর করে লুটপাট করে, বিভিন্ন ব্যবসায়ীদের নিকট চাঁদাবাজী করছে। বাজারের সোনার দোকান, বিভিন্ন ইট ভাটা, ঘের লুট করে রাতারাতি বিপুল টাকার মালিক হয়ে গেছেন। এছাড়াও সাবেক সেনা সদস্য রজব আলী মোল্লার দোকান ছাড়ার হুমকি দিয়েছেন বলে তার কন্যা রিলি পারভিন বক্তব্যে উল্লেখ করেন। এমনকি গত রাতে ইউনিয়ন বিএনপির অফিস থেকে ডেকে নিয়ে সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইউনুচ মোল্লাকেও মারপিট করে। এসময় মিন্টুর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোল্লা ইউনুস আলী,স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মজিদ সরদার,সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলেরনেতা মোঃ আব্দুস সালাম, জুলফিকার আলী ভুট্টো,নাজমুল, আরমান, ফারুক, জয়নাল, আকরাম, মোহাম্মদ আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মী ও ব্যবসায়ীরা মানববন্ধনে অংশনেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।