1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
প্রতি বছরের ন্যায় এবারও বাসাসেস থেকে সম্মাননা পদক পেলেন সাত গুণিজন - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

প্রতি বছরের ন্যায় এবারও বাসাসেস থেকে সম্মাননা পদক পেলেন সাত গুণিজন

  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।এসো মন ভূবনে, সত্য সুন্দর কল্যাণে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যাচাই-বাছাই পূর্বক দেশের সাত গুণিজনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

শণিবার (১৫ নভেম্বর-২৫) বিকেলে ৪ টায় কেশবপুরের আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা ‘সমাধান’ মিলনায়তনে (৩ তলা) “বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)”-এর উদ্যোগে হৈমন্তিক কবিতা উৎসব ও গুণীজন সম্মাননায় ওই আয়োজন করা হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা। স্বাগত বক্তব্য রাখেন, “বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)”-এর সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন।
সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাসাসেস প্রবর্তিত তিন ব্যক্তিকে ‘বঙ্গভূষণ খেতাব’ ও চার ব্যক্তিকে ‘মহাকবি মধুসূদন পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে। বঙ্গভূষণ খেতাব প্রাপ্তরা হলেন, অবলাকান্ত মজুমদার (মরণোত্তর) (সাহিত্যে সাংগঠনিক দক্ষতা), প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান (দর্শন-বিজ্ঞান) ও পলাশউদ্দিন খলিফা (বাংলা মিনিয়েচার রীতি)। মহাকবি মধুসূদন পুরস্কার প্রাপ্তরা হলেন, আনোয়ারুল ইসলাম (কবিতা), বিভূতিভূষণ মণ্ডল (প্রবন্ধ-গবেষণা), জাহীদ ইকবাল (সাহিত্যে সামগ্রিক অবদান) ও বিশ্বজিৎ ঘোষ (নাটক)। প্রয়াত অবলাকান্ত মজুমদারের পক্ষে মরণোত্তর পদক গ্রহন করেন, তার ভাগ্নে কবি ও সংগীতজ্ঞ অলোক বসু বাপী।

অনুষ্ঠানের সভাপতি, উদ্বোধক ও প্রধান অতিথি সম্মাননা প্রাপ্ত গুণিজনদের ফুল, ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করেন।

অনুষ্ঠানে কাব্যাচার্য, বঙ্গশ্রী, নাট্যভূষণ, ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন), গোল্ড মেডিলিস্ট (আমেরিকা), বাংলা একাডেমীর আজীবন সদস্য ও বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এবং অধ্যাপক তাপস মজুমদার ও মানব মণ্ডল-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চিত্রশিল্পী ও কবি পলাশউদ্দিন খলিফা।
গুণিজনদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কবি ও শিশুসাহিত্যিক আনোয়ারুল ইসলাম, লেখক ও গবেষক অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল, কবি ও কথাসাহিত্যিক জাহীদ ইকবাল ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষ।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন, যশোর খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ এর প্রভাষক ও কবি এম এ কাসেম অমীয়, ন্যাশনাল প্রেস সোসাইটি ও মানবাধিকার সংগঠনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামিম আক্তার মুকুল, প্রতিষ্ঠানের সহ-সভাপতি কবি ইব্রাহিম রেজা, সহ-সাধারণ সম্পাদক কবি মনছুর আজাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, প্রধান শিক্ষক সুপ্রাত বসু, অবঃ শিক্ষক মনোজ কুমার হালদার, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, শিক্ষক আব্দুল আহাদ, কবি রিয়াজ লিটন, কবি ও সংগঠক মাসুদা বিউটি, কবি সুব্রত বসু, কবি অলোক বসু বাপী, তিতুমীর জালাল, ক্রীড়ামোদী সমীর দাস, কবি ও ছড়াকার দীপক বসু, এম,জি মহশীন, অপু দেবনাথ, আমিনুর রহমান বুলবুলি প্রমূখ।প্রায় ষাটোর্ধ কবি সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি কবিদের মিলন মেলায় পরিনত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।