1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শহীদ আবু সাঈদের নামে পাঠাগার উদ্বোধন - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

শহীদ আবু সাঈদের নামে পাঠাগার উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৭২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আলোচিত শহীদ আবু সাঈদকে স্বরণীয় করে রাখতে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’নামে একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জের শ্রেনিখালী মুন্সির হাটে প্রধান অতিথি থেকে পাঠাগারের উদ্বোধন করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাৎ হোসেন, শিক্ষক মনিরুজ্জামান,শিক্ষক সমিতির সভাপতি ইউনুস আলী, সেক্রেটারি লুৎফর রহমান,প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান (নাছির), নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ হলো আবু সাঈদ। তার নামে একটি পাঠাগার তৈরির ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। একটা জাতির জন্য জ্ঞান নির্ভর, মূল্যবোধসম্পন্ন,নৈতিক মানুষ, মানবীয় গুনাবলী সম্পন্ন মানুষ তৈরি করতে পারে পাঠাগার। পাঠাগারটিকে যদি অনেক বই দিয়ে সমৃদ্ধ করা যায় তাহলে এ এলাকা হবে আলোকিত।সে জন্য পাঠাগার প্রতিষ্ঠাতাদেরধন্যবাদ জানাই সাধুবাদ জানাই। সবাই এখানে এসে বই পড়বেন। শুধু পাঠাগার স্থাপন করলে হবে না সেটিকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পাঠাগার উদ্বোধন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েসারা দেশে যেসব সাধারণ ছাত্র -জনতা শহীদ হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পাঠাগার উদ্বোধনের আগে শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম)  মাওলানা মো. আল-আমিন খানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের চাকুরী জাতীয়করণের উদ্দেশ্যে মোরেলগঞ্জে মানববন্ধনে অংশগ্রহন শেষে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হন এ শিক্ষক। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন  আদর্শ শিক্ষক পরিষদের খুলনা মহানগর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।