1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমইউজে খুলনার দোয়া - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমইউজে খুলনার দোয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা। মঙ্গলবার (২ ডিসেম্বর) যোহরবাদ খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত ।

বিএফইউজে সহকারী মহাসচিব বলেন, ‘এ দেশে ইসলাম ও মানবতার খেদমতে বেগম খালেদা জিয়ার কী অবদান আছে এটা আমরা সবাই জানি। দেশের মানুষকে উনি এতটা ভালোবাসেন যে স্বৈরাচারী আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন।’ তিনি আরো বলেন, ‘ফখরুদ্দীন ও মইন উদ্দিনের সময় খালেদা জিয়া বিদেশে চলে গেলে এত নির্যাতন সইতে হতো না। তাঁর ছেলেকে পঙ্গু হতে হতো না। কিন্তু তিনি দেশের জন্য, জনগণের জন্য বিদেশে যাননি। খালেদা জিয়া দেশের ১৬ কোটি মানুষের কথা বিবেচনা করে সেদিন আপস করেননি। তাঁর সময় ধর্মপ্রাণ মানুষ নির্বিঘœ ছিলেন। তাবলিগ জামাতের ইজতেমা করার জন্য ৩০০ একর জায়গা খালেদা জিয়া দিয়েছেন। মুসলমানরা তাঁদের মর্যাদাগত, অন্য ধর্মের প্রতিও কখনো বিরাগভাজন হননি।

সভাপতির বক্তৃতায় ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম বলেন, ‘বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ করেছেন বলেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। আজ মানুষটি অথৈ সংকটপূর্ণ অবস্থায়। গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায়। যিনি আমাদের বাংলাদেশের এখন এক অন্যতম অভিভাবক। তাঁর জন্য আমরা আজ দোয়া করি, যেন আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। সবার কাছে আমরা অনুরোধ করব, তাঁর জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া তাঁর সামনে আর কোনো পথ নেই।’

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।