1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। - Khulnar Khobor
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত।

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলার দিগরাজ এলাকায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১’টার দিকে উপজেলার দিগরাজ এলাকার বিদ্যারবাহন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নয়মী বিশ্বাস মোংলা পৌর শহরের রিগনপাড়া এলাকার দিনেশ বিশ্বাসের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বেনাপোল থেকে ছেড়ে আসা ‘মোংলা কমিউটার’ ট্রেনটি মোংলা বন্দরের দিকে যাচ্ছিল। ট্রেনটি দিগরাজের বিদ্যারবাহন এলাকা অতিক্রম করার সময় নয়মী বিশ্বাস তাতে কাটা পড়েন। এতে তার শরীর খণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নুর আলম গাজী জানান, নিহত নয়মী ওই এলাকার বাসিন্দা নন, তার বাড়ি মোংলা নদীর ওপারে রিগনপাড়ায়। এমনকি বিদ্যারবাহন এলাকায় তার কোনো আত্মীয়-স্বজনও নেই। নির্জন এই এলাকায় তিনি কেন একাকী এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, ট্রেনটি যখন বিদ্যারবাহন এলাকা পার হচ্ছিল, তখনই এ দুর্ঘটনা ঘটে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।