1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মোংলা সমুদ্র বন্দর ৩ নম্বর সতর্ক সংকেত - Khulnar Khobor
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলা সমুদ্র বন্দর ৩ নম্বর সতর্ক সংকেত

  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩০৭ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় গত দুই দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবনসংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এমন পরিস্থিতিতে মোংলা বন্দরে অবস্থান করা ৮টি পন্যবাহী জাহাজের মধ্যে দুটি জাহাজে পন্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। খালাস বন্ধ হওয়া বিদেশি জাহাজ দুটিতে কানাডা থেকে সার আমদানি করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

মোংলা বন্দরের ৬ নম্বর বয়ায় নোঙ্গর করা পানামা পতাকাবাহী এমভি ফেডারেল ইবুকু এবং হারবাড়িয়া ১১ নম্বর বয়ায় নোঙ্গর করা লাইব্রেরিয়া পতাকাবাহী এমভি সেন্টিনেল জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, গত ২৯ জুলাই কানাডা থেকে ফেডারেল ইবুকি জাহাজে ২৯ হাজার ৫০০ টন সার আমদানি করা হয়। এর মধ্যে ৬ হাজার ৫০০ টন সার খালাস করা গেছে। এছাড়া একই দেশ থেকে গত ২৫ আগস্ট সেন্টিনেল জাহাজে করে ২৬ হাজার টন সার আমদানি হয়। সেটি থেকে খালাসই শুরু হয়নি।

গত দুই দিনের টানা বৃষ্টিতে জাহাজ দুটি থেকে সার খালাস বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমে গেলে পুনরায় সার খালাস করা হবে বলেও জানান তিনি।

এছাড়া বন্দরে অবস্থান করা ক্লিংকার, জিপসাম, মেশিনারিসহ আরও ছয়টি জাহাজ থেকে পন্য খালাস ব্যহত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে গত দুই দিন ধরে টানা ভারী বৃষ্টিতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। ভেসে গেছে উপজেলার বিভিন্ন চিংড়ি ঘের। সড়কে পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, মোংলা এলাকায় টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে অন্তত এক হাজারের ওপরে চিংড়ি ঘের ডুবে গেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।