1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মোল্লাহাটে নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে আজ ভোর ৬টা থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

মোল্লাহাটে নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে আজ ভোর ৬টা থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা

  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে আজ ভোর ৬টা থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অংশ নিয়েছে থানা পুলিশ, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এবং হাইওয়ে পুলিশের বিশেষ ইউনিট।

সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই মোল্লাহাট সেতুকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হঠাৎ করে চালানো এই অভিযানে সেতুর দুই প্রান্তে চেকপোস্ট বসানো হয় এবং প্রতিটি গাড়ি ও মোটরসাইকেল ব্যাপক তল্লাশির আওতায় আনা হয়। পাশাপাশি সন্দেহজনক পথচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়।

যৌথবাহিনীর সদস্যরা জানান, সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গোপন তৎপরতার খবর পাওয়া যায়। এ ধরনের যেকোনো নাশকতা প্রতিরোধে আগাম সতর্কতা হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে। তারা আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।

এপিবিএন ও হাইওয়ে পুলিশের সদস্যরা সেতুর প্রবেশমুখ, নিকটবর্তী বাজার এলাকা, এবং সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন। এ সময় যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর থেকে এমন তৎপরতা এলাকায় নিরাপত্তার পরিবেশ আরও সুদৃঢ় করেছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, এ অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে পরিধি আরও বাড়ানো হবে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।স্থানীয় বাসিন্দারা যৌথবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এতে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।