1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
যশোরে ওয়ার্কশপে ভয়াবহ দুর্ঘটনা বাসের নিচে চাপা পড়ে কিশোর শ্রমিক আহত অবস্থা আশঙ্কাজনক - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

যশোরে ওয়ার্কশপে ভয়াবহ দুর্ঘটনা বাসের নিচে চাপা পড়ে কিশোর শ্রমিক আহত অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত একটি ওয়ার্কশপ গ্যারেজের ভেতরে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এক কিশোর শ্রমিক। বাসের হাইড্রোলিক জ্যাক স্লিপ করায় তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। বর্তমানে আহত কিশোরটির অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।আজ বুধবার (২০ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে রামনগর পিকনিক কর্নার এলাকায় অবস্থিত গাজী ওয়ার্কশপ গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।আহত শ্রমিকের নাম আরাফাত (১৩)। সে তার বাবা রফিকুল ইসলামের সঙ্গে ওই ওয়ার্কশপে কাজ করত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় আরাফাত একটি পরিত্যক্ত বাসের নিচে মেরামতের কাজ করছিল। বাসটিকে জ্যাক (হাইড্রোলিক জগ) দিয়ে উঁচু করে রাখা হয়েছিল। হঠাৎ করেই হাইড্রোলিক জগের প্রেসার স্লিপ করে এবং বাসটি ধপ করে আরাফাতের দেহের ওপর পড়ে যায়।মুহূর্তেই আরাফাতের আর্তচিৎকারে চারপাশ থেকে লোকজন ছুটে আসে। আরাফাতের সঙ্গে থাকা তার ভাই দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে আরাফাত হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওয়ার্কশপটিতে নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। এছাড়াও, অপ্রাপ্তবয়স্ক ও কিশোরদের দিয়ে ভারী যানবাহনের নিচে ঝুঁকিপূর্ণ কাজ করানো হলেও ওয়ার্কশপ মালিকরা এসব নিয়মের তোয়াক্কা করেন না।আরাফাতের পরিবার জানিয়েছে, চরম দারিদ্র্যের কারণে ছোটবেলা থেকেই সে কাজ করে সংসারকে সহায়তা করত। নিত্যদিনের মতোই আজও কাজে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো সে।এ

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোতোয়ালী থানার ডিউটি অফিসার জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তের প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।