1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
যশোরে পেনশন টাকা আটকে ঘুস বাণিজ্য দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার - Khulnar Khobor
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

যশোরে পেনশন টাকা আটকে ঘুস বাণিজ্য দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধারসহ তাকে আটক করে।

দুদক যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সফলতা মেলে তারা দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ফাঁদ পাতে। অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল ছাড় করানোর জন্য আশরাফুল আলম দীর্ঘ তিন মাস ধরে তাকে নানা অজুহাতে ঘুরাতে থাকেন।
একপর্যায়ে প্রথম দফায় ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর আবারও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের টাকা ছাড় হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজশে তার স্ত্রীর বেতন কাঠামো (বেসিক) কমিয়ে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।ফাইল ছাড় করানোর কথা বলে আশরাফুল আলমের হাতে আরও ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হলে গোপন সংবাদের ভিত্তিতে দুদক সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, আটক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।