1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি - Khulnar Khobor
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের রূপদিয়া গোপালপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের কয়েকজনের হামলায় মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। গত বুধবার (১১ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মা ও ছেলেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত।

আহতরা হলেন গোপালপুর গ্রামের জিহাদ হাসান (২১) পিতা: মৃত মালেক মোড়ল এবং তাঁর মা মমতাজ বেগম (৫৫), স্বামী: মৃত মালেক মোড়ল আহতদের পরিবারের অভিযোগ, একই গ্রামের মোহাম্মদ আলী (৪৫), মিঠু (৪০), বুলবুল (৪২) (পিতা: হযরত আলী) এবং টিপু (৩২) (পিতা: আজিজ)—এই চারজন ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে মধ্যরাতে জিহাদদের বাড়িতে চড়াও হন। তারা জোর করে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং মা-ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।মারধরের পাশাপাশি হামলাকারীরা ঘর থেকে এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।আহত জিহাদ হাসান ও তাঁর মা মমতাজ বেগম বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৫) সকাল প্রায় ১১টার দিকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

বর্তমানে তাঁরা হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।এ ঘটনায় কোতোয়ালী থানায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।