1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
লক্ষ্মীপুরে আ"লীগ নেতা প্রবাসী সাইফুল্ল্যাহ আহমেদের বাড়ি ভাংচুর,আগুন ও হামলা - Khulnar Khobor
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আ”লীগ নেতা প্রবাসী সাইফুল্ল্যাহ আহমেদের বাড়ি ভাংচুর,আগুন ও হামলা

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৫৮ বার শেয়ার হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি || ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার পর লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় সাইফুল্ল্যাহ আহমেদ নামে এক স্থানীয় আওয়ামীলীগ নেতার ঘর ভাংচুর,পরিবারের লোকজনদের মারধর ও ঘরে আগুন দিয়েছে মুখোশধারী দুস্কৃতিকারীরা।

বুধবার (০৭ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ১১নং হাজিরপাড়া ইউনিয়নের ইউসুফপুর ( ৮ নং ওয়ার্ড) গ্রামের মৃত সুলতান আহমেদ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভোক্তভোগী সাইফুল্লল্যাহ আহমেদ মৃত সুলতান আহমেদের ছেলে,ও হাজিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলর ও আ”লীগের সক্রিয় একজন কর্মী ছিলেন,বর্তমানে প্রবাসে অবস্থান করার কারনে রক্ষা পান দুস্কৃতিকারীদের হাত থেকে, তবে রেহাই পাইনি উনার স্ত্রী নাছরিন আক্তার ও সন্তানরা,স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরন করেন।

স্থানীয় সূত্র হতে জানা যায়,বুধবার সন্ধ্যায় আ”লীগ নেতা সাইফুল্ল্যাহ আহমেদের বাড়িতে ডুকে কয়েকজন মুখোশধারি যুবক ঘর ভাংচুর করে পরে তার স্ত্রী নাছরিন আক্তার বাঁধা দিলে উনার উপর অতর্কিত হামলা চালায়,মায়ের চিৎকারে সন্তানরা এগিয়ে আসলে তারাও আহত হয়, পরে ঘরে আগুন লাগিয়ে দেন দুষ্কৃতিকারীরা, ভোক্তভোগীদের শোর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে এবং সকলের সহোযোগিতা আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় ইউপি সদস্য সফিক মিয়া,একই বাড়ির মানিক মিয়া,সদরুল ইসলাম বলেন,সাইফুল্ল্যাহ আহমেদ দেশে থাকা কালীন আওয়ামীলীগের সক্রিয় রাজনীতি করতো, যার পরিপ্রেক্ষিতে আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুতে হওয়ার ২ দিনের মাথায় কয়েকজন দুঃস্কৃতিকারী এলাকাতে তান্ডব চালায়,এবং তার পরিবারের উপর হামলা,ঘর ভাংচুর ও আগুন দেয়।

ভোক্তভোগী আওয়ামীলীগ নেতা,প্রবাসীর স্ত্রী নাছরিন আক্তার মুঠোফোনে সাংবাদিকদের হামলার বিষয়ে বলেন, সন্ধ্যা নামার সাথে সাথে ঘরের বাহির থেকে এলোপাতাড়ি ইট পাটকেল ছুড়তে থাকে,এবং ঘরের বিভিন্ন জায়গায় ভাংচুর করলে ঘরের দরজা খুলে বের হয়ে তাদের বাধা সৃষ্টি করলে আমার উপর এলোপাতাড়ি হামলা করে, তাদের মুখোশ থাকার কারনে কাউকে চিনতে পারি নাই,আমার স্বামীর দোষ ছিলো দেশে থাকা অবস্থায় আওয়ামীলীগের রাজনীতি কেনো করছে,আমাকে হুমকি দিয়ে গেছে সে দেশে কখনো যদি আসে তাহলে সে প্রান বাঁচাতে পারবে না, এবং আমরা যদি বাড়িতে থাকি তাহলে আমাদের শান্তিতে বসবাস করতে দিবে না।

লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, হামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান,দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও পুলিশ হত্যার কারনে পুলিশ প্রশাসন কর্মবিরতি দিয়েছে,থানার কার্যক্রম স্বাভাবিক হলে ভোক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নিকটস্থ চন্দ্রগঞ্জ থানাকে অবহিত করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।