1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
লোহাগড়া বাজার সড়ক পানি-কাঁদায় একাকার, ভোগান্তি চরমে - Khulnar Khobor
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়া উপজেলা বিএনপি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে গণমিছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয়ে যশোর মুক্ত দিবস উদযাপন পেশাগত মর্যাদা ও অধিকার আদায় এমইউজে সাধারণ সভা কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে গণপিটুনির শিকার আটক যুবদল নেতা উজ্জলের মৃত্যু ঐতিহাসিক যশোর মুক্ত দিবস আজ দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর খুলনা ১ আসনের মনোনয়ন পেয়ে আলহাজ্ব আমীর এজাজ খান এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত। যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল দেশীয় অস্ত্র ও মাদক সহ ৪ জন গ্রেফতার মোংলার রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যু। খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ১ কেজি গাঁজা সহ ব্যবসায়ী আটক খুলনায় শীতের শুরুতেই ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম খুলনায় ‘লুকস গ্ল্যামার’ পার্লারের ২য় শাখা উদ্বোধন কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা যশোরে স্বর্ণ চোরাচালান দুই কোটি টাকার স্বর্ণবার সহ দুই পাচারকারী আটক যশোর জেনারেল হাসপাতালে প্রতারক আটক পাইকগাছায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টর উদ্ধোধন  কয়রায় ভুয়া দাতা সাজিয়ে জমি লিখে নেওয়ায় মামলা খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় পরিবার নয়, পুলিশ বাদী হয়ে মামলা খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী

লোহাগড়া বাজার সড়ক পানি-কাঁদায় একাকার, ভোগান্তি চরমে

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৩ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া বাজারের বিভিন্ন অলি-গলিসহ সড়কে চলাচলে ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ী,ক্রেতা ও বাজার দিয়ে চলাচলকারীরা। একটু বৃষ্টি হলেই কাঁদা-পানিতে একাকার হয়ে যায় বাজারের সড়কগুলো। পানি কাঁদার ভিতর দিয়ে বাজার করতে হচ্ছে ক্রেতাদের। এদিকে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও বাজার দিয়ে চলাচলকারী মানুষের ভোগান্তির শেষ নেই।

শুক্রবার সকালে লোহাগড়া পৌর শহর ও বাজার ঘুরে দেখা গেছে,পৌর শহর ও বাজারের বিভিন্ন অলি-গলি সড়কগুলোতে পানি থৈ থৈ করছে। পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্ট হয়। এ কারণে ব্যবসায়ী, ক্রেতা ও বাজার দিয়ে চলাচলকারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

লোহাগড়া বাজারে হাজারেরও অধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখানে বিভিন্ন পণ্যের বড় বড় শো-রুম রয়েছে।
এ বাজারে টিন, রড, সিমেন্ট ও কাপড়ের বড় বড় দোকান রয়েছে। প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এ বাজারে হাট বসে। কিন্তু বাজার বসে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত। এ বাজারে প্রায় শতাধিক গার্মেন্টসের দোকান, ৫০টির মতো স্বর্ণের দোকান, ৭০ এর অধীক ওষুধের দোকান রয়েছে। সব মিলিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এ বাজারে।

এছাড়া লোহাগড়া বাজারে রয়েছে সোনালী ব্যাংক,কৃষি ব্যাংক,ইসলামী ব্যাংক,অগ্রণী ব্যাংক,রুপালী ব্যাংক,যমুনা ব্যাংক,পূবালী ব্যাংক,জনতা ব্যাংক,ইউসিবি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক,কমার্স ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের উপশাখাও রয়েছে এ বাজারে।

শুক্রবার লোহাগড়া বাজার থেকে রড বহন করে নিয়ে যাচ্ছিলেন ভ্যানচালক মোঃ সাহেব আলী কথা হয় তার সাথে। তিনি বলেন, বাজারের ভিতরের সড়কে গর্তের পাশাপাশি কাঁদা-পানিতে একাকার তাই ভ্যানচালাতে অনেক কষ্ট হয়।

লোহাগড়া বাজারে কেনাকাটা করতে এসে লোহাগড়ার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামের পিকুল আলম বলেন, লোহাগড়া বাজার একটি বড় বাজার। কিন্তু সামান্য বৃষ্টি হলে কাঁদা-পানিতে চলা যায় না।

লোহাগড়া পৌর সভার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা বুলবুল খাঁন বলেন, লোহাগড়া বাজারের অনেক সুনাম রয়েছে। এ বাজারে দুর- দুরান্ত থেকে লোকজন বাজার করতে আসেন। কিন্তু বৃষ্টির দিনে বাজারের সড়কগুলোতে কাঁদা পানি থাকায় সাধারণ মানুষ বাজারে এসেই দুর্ভোগে পড়েন।
লোহাগড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী মুনায়েম বলেন, বৃষ্টি নামলে বাজারের ভেতরের সড়কের চিত্র খুবই করুণ হয়ে যায়। হাঁটতে চলতে খুব অসুবিধা হয়। এ জন্য ব্যবসায়ীদের বিক্রিও কমে গেছে।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাজিদ হোসেন বলেন, বৃষ্টির সময় লোহাগড়া বাজারে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে শিক্ষার্থীদের বই, খাতা কিনতে ও পোশাক পরিচ্ছদ তৈরি করার জন্য প্রায়ই বাজারে আসতে হয়। বৃষ্টির কারণে বাজারে এসে কাঁদা পানির ভোগান্তিতে পড়তে হয়।

এ বিষয়ে লোহাগড়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রর কাছে জানতে চাইলে তিনি বলেন, লোহাগড়া বাজার সহ পৌরশহরের বিভিন্ন সড়ক গুলোর খোঁজখবর নিয়েছি। বাজারের রাস্তা ও ড্রেনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বাজারসহ মোট চারটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন পাওয়া গেলে দরপত্র আহবান করে দ্রুত সময়ে কাজ বাস্তবায়ন করা হবে৷

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।