1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় নিলেন অ্যাড. বদরুজ্জামান মিন্টু - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় নিলেন অ্যাড. বদরুজ্জামান মিন্টু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় নিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য এবং বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু (৬৮)। তাঁর জানাজার নামাজ কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ভারতের দিল্লি রাজ্যের মেডান্তা হাসপাতালে শনিবার মধ্যরাতে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (২৫ নভেম্বর২৫) রাত ১:৪০ মিনিটে তাঁর মরদেহ কেশবপুরের নিজ বাসভবনে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। দুপুর ২টা ৩০ মিনিটে কেশবপুর পাবলিক ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য কেশবপুর উপজেলার বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, যশোর-৬ কেশবপুর আসনে বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মশিউর রহমান, কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আলা, কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, কেশবপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির সুমন, কেশবপুর পৌর বিএনপির সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শামসুজ্জামান বুলবুল, উপজেলা জামায়াতে ইসলামীর ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দিপু-সহ কেশবপুর এবং বিভিন্ন উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ।

জানাজার নামাজের আগে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও কেশবপুরের বিভিন্ন প্রেসক্লাব-এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে তার নিজ বাসভবন বালিয়াডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন শেষে মহান আল্লাহর কাছে দোয়া ও মোনাজাতের করা হয়। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।