1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
সাবেক সেনাপ্রধান এসএম সফিউদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ - Khulnar Khobor
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

সাবেক সেনাপ্রধান এসএম সফিউদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৫ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,নিজস্ব প্রতিনিধি || সাবেক সেনা প্রধান এসএম সফিউদ্দিন,লেফটেন্যান্ট জেনারেল (অব.) হলেন মো. আকবর হোসেন ও মেজর জেনারেল সরোয়ার হোসেনের (অব.) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) গুমের ঘটনার কথা উল্লেখ করে এই অভিযোগ দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারোয়ার।

অভিযোগে তিনি বলেন,আসামিরা পরস্পর যোগসাজশে আমাকে ইচ্ছার বিরুদ্ধে গুম করার উদ্দেশ্যে ২০১৬ সালের ২৭ অক্টোবর বেলা ১১টায় চা খাওয়ার কথা বলে একটি সংস্থার (আবেদনে উল্লেখ করা হয়েছে) সদর দপ্তরে ডেকে নিয়ে যান। সেখানে ১১ ঘণ্টা গুম থাকার বর্ণনা তুলে ধরেন তিনি।

অভিযোগে বলা হয়,১ নম্বর আসামি ভিন্নমতাবলম্বীদের দমন করে, মানবাধিকার বিরোধী অপরাধ করে সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পান। সেনাপ্রধান হিসেবে ২০২৪ সালে পাতানো নির্বাচনে সহযোগিতা করে গণতন্ত্র ধ্বংস করেন। ২ নম্বর আসামি ২০১০ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন পদে একটি সংস্থায় চাকরি করেছেন। সে সময় অগণিত মানুষকে আয়নাঘরে বন্দি করে রাখেন। অনেক মানুষকে ক্রসফায়ার করেন, যা তদন্ত করলেই সত্য বের হয়ে আসবে। তিনি ঘৃণিত মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০১৪ ও ২০১৮ সালে পাতানো নির্বাচনে সহায়তা করে গণতন্ত্র ধ্বংস করেছেন তিনি। তিনি ছিলেন পতিত স্বৈরাচারের অন্যতম দোসর।

৩ নম্বর আসামি ২০০৯ সালের আগ পর্যন্ত নিজেকে জাতীয়তাবাদী ঘরানার লোক বলে পরিচয় দিতেন। কিন্তু ২০০৯ সালের পর হঠাৎ করে তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাধারী হয়ে অতি আওয়ামী লীগ সেজে বসেন। মূলত ধান্দাবাজী করার জন্যই তার এই অপচেষ্টা। ২০১৫-২০১৬ সালে একটি সংস্থার পরিচালক থাকাকালীন তিনি গুম ও খুনসহ নানাবিধ মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করেছেন এবং সহযোগিতা করেছেন। তিনিও ছিলেন পতিত স্বৈরাচারের অন্যতম দোসর।

অভিযোগে ব্যারিস্টার এম সারোয়ার আরও বলেন, ২০ বছর সেনাবাহিনীতে চাকরি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করে ২০০৭ সাল থেকে আইন পেশায় নিয়োজিত হই। ২০০৮ সালে থেকে সুশাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলি। বিশেষ করে দেশ এবং বিদেশে মিডিয়ায় আলোচনায় অংশগ্রহণ করি। অভিযুক্ত ব্যক্তিরা স্বৈরাচারের দোসর, গুম খুনের হোতা, আয়নাঘর সৃষ্টিকারী এবং রক্ষণাবেক্ষণকারী।

অভিযোগে বলা হয়,তারা কোনো সমালোচনা সহ্য করতে পারেন না। আমি যেহেতু গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের জন্য কথা বলি এবং ফ্যাসিস্ট রেজিমের সমালোচনা করি, সে জন্য তারা আমার ওপর ক্ষিপ্ত ছিল। আমাকে জেলও খাটতে হয়েছে। একে একে আমার বিরুদ্ধে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।