1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
‎সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি: খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আইজিপি বাহারুল আলম - Khulnar Khobor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন দিঘলিয়া প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। যশোরে রূপদিয়া পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে মারধর ও লুটপাট হাসপাতালে ভর্তি মোংলা – খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত -১! খুলনার তেরখাদায় অনুমোদনহীন স’ মিলের দৌরাত্ম্য জনদুর্ভোগ চরমে মোল্লাহাটে আবুল খায়ের সেতুর মুখে কাভার্ডভ্যান ও সাইকেলের সংঘর্ষ: নিহত-১ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ বিএনপি প্রার্থীর মোংলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ৩১’জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন। যশোর সদর হাসপাতালে এক রাউন্ড গুলি ও চাকুসহ সন্দেহভাজন ব্যক্তি আটক যশোরে শিশু ধর্ষককে ফাঁসির দাবিতে বিক্ষোভ “খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

‎সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি: খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আইজিপি বাহারুল আলম

  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে পুলিশ বাহিনী সর্বোচ্চ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ৩টা ৩০ মিনিটে বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রতিশ্রুতি দেন।

‎আইজিপি বলেন, দেশের বিভিন্ন নির্বাচন–সংক্রান্ত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে ইতোমধ্যে একাধিক প্রশিক্ষণ ক্লাস পরিদর্শন করা হয়েছে। দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও নির্বাচন পরিবেশ স্বাভাবিক রাখায় পুলিশের করণীয় বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।তিনি আরও জানান, নির্বাচন কমিশন ও বাংলাদেশ সরকারের সার্বিক নির্দেশনা অনুসারে পুলিশ বাহিনী মাঠে কাজ করবে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে।

‎সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, “স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন রাষ্ট্রের প্রতি আমাদের অঙ্গীকার। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। মাঠপর্যায়ের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা, লজিস্টিক সাপোর্ট, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষণ ইতোমধ্যে জোরদার করা হয়েছে। জনগণের আস্থা রক্ষাই আমাদের মূল দায়িত্ব।”‎মতবিনিময় সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।