1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
স্বৈরাচারের পুনরাবৃত্তি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না : জামায়াত নেতা আবুল কালাম আজাদ - Khulnar Khobor
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন সমাজসেবা অনুদানের নামে প্রতারণার ফাঁদ বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক যশো‌রে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রো‌হিঙ্গা নারী আটক দালাল নয়, সরাসরি থানায় এসে পুলিশের সেবা নিন-এএসপি রেফাতুল ইসলাম। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত মোল্লাহাটে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বেগম খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবক ছিলেন অনিন্দ্য ইসলাম খুলনার দিঘলিয়ায় গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ। 

স্বৈরাচারের পুনরাবৃত্তি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না : জামায়াত নেতা আবুল কালাম আজাদ

  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৩৯ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি || “স্বৈরাচারের পুনরাবৃত্তি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। ১৯৭১ সালের স্বাধীনতা আমাদের মানচিত্র ও পতাকা দিয়েছিল কিন্তু স্বাধীনতার স্বাদ দিতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের মধ্যে দিয়ে আমরা এবার পূনাঙ্গ স্বাধীনতার স্বাদ পাবো। সাংবাদিকদের সাথে আয়োজিত মত বিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

খুলনার পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাইদের সভাপতিত্বে শনিবার সকাল ১১ টায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, স্বৈরাচারী হাসিনা দেশ টাকে দেওলিয়া করে দিয়ে গেছেন। ভারতকে দিতে দিতে আর আমাদের কিছুই অবশিষ্ট নেই। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ে তুলতে হবে।
এ ছাড়াও তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনুরোধ জানিয়ে বলেন-দেশ এক মারাত্মক ক্রান্তিলগ্ন থেকে মুক্তি পেয়ে নতুন দিগন্ত উন্মোচনের দিকে হাটছে। এখন সাংবাদিকদের উচিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, যাতে আর কোন অপশক্তি মাথা তুলে দাড়াতে না পারে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একক ভাবে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে আজাদ আরো বলেন-নির্বাচন নিয়ে আমাদের কোন ব্যস্ততা নেই। আমরা চাই অন্তবর্তীকালীন সরকার ভঙ্গুর অর্থনীতির উপর দাড়িয়ে থাকা দেশটাকে আগে পূনঃ গঠন করুক তারপর নির্বাচন। পাশাপাশি তিনি অবহেলিত কয়রা-পাইকগাছায় স্থায়ী টেকসই বেড়িবাঁধ, রাস্তাঘাট সংস্কার,ছাত্র ও যুব সমাজকে নৈতিক শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে মান সম্মত জাতি গঠনের আহবান জানান।

মতবিনিময় সভায় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা গোলাম সারোয়ার, জেলা ইউনিট সদস্য কাজী তামজিদ আলম, অধ্যাপক আব্দুল মোমিন সানা, এডঃ আব্দুল মজিদ, মোঃ আলতাফ হোসেন, মাওলানা বুলবুল আহমেদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুল কুদ্দুস, ডাঃ আসাদুল হক, এডঃ রুহুল আমিন, মিজানুর রহমান, মোরতাজা জামান রুলু, মোঃ সোহেল আহমেদ, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল মামুন, আমিনুল ইসলাম কাজল, আব্দুল গনি, সিরাজুল ইসলামসহ আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।