1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
২৫ জেলায় নতুন পুলিশ সুপার - Khulnar Khobor
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়া উপজেলা বিএনপি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে গণমিছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয়ে যশোর মুক্ত দিবস উদযাপন পেশাগত মর্যাদা ও অধিকার আদায় এমইউজে সাধারণ সভা কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে গণপিটুনির শিকার আটক যুবদল নেতা উজ্জলের মৃত্যু ঐতিহাসিক যশোর মুক্ত দিবস আজ দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর খুলনা ১ আসনের মনোনয়ন পেয়ে আলহাজ্ব আমীর এজাজ খান এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত। যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল দেশীয় অস্ত্র ও মাদক সহ ৪ জন গ্রেফতার মোংলার রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যু। খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ১ কেজি গাঁজা সহ ব্যবসায়ী আটক খুলনায় শীতের শুরুতেই ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম খুলনায় ‘লুকস গ্ল্যামার’ পার্লারের ২য় শাখা উদ্বোধন কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা যশোরে স্বর্ণ চোরাচালান দুই কোটি টাকার স্বর্ণবার সহ দুই পাচারকারী আটক যশোর জেনারেল হাসপাতালে প্রতারক আটক পাইকগাছায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টর উদ্ধোধন  কয়রায় ভুয়া দাতা সাজিয়ে জমি লিখে নেওয়ায় মামলা খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় পরিবার নয়, পুলিশ বাদী হয়ে মামলা খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী

২৫ জেলায় নতুন পুলিশ সুপার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩৭৪ বার শেয়ার হয়েছে

রায়হান শরীফ সাব্বির,ঢাকা || ক্ষমতার পটপরিবর্তনের ধাক্কায় পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়। এরপর নতুন করে ২৪ কর্মকর্তাকে ২৪ জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ। ঢাকা,চট্টগ্রাম,রংপুর,কুমিল্লা, রাজশাহী, সিলেট,নারায়ণগঞ্জ,ঝিনাইদহ,মাগুরা,টাঙ্গাইল ও নরসিংদীসহ ২৪ জেলায় নতুন পুলিশ সুপার দেওয়া হয়।

রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ গাজীপুরে, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রাম, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জ, নৌ পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে।এছাড়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জ, সিআইডির মো. মারুফাত হুসাইনকে নাটোরে, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খানকে পাবনা, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. আনোয়ার জাহিদকে পটুয়াখালী, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফকে বাগেরহাট, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহ, নৌ পুলিশের মিনা মাহমুদাকে মাগুরা, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো. সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইল, ডিএমপির মো. জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরে এবং হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।