1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
নিষেধাজ্ঞার আগেই মাইকিং করে ইলিশ বিক্রির ধুম - Khulnar Khobor
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিষেধাজ্ঞার আগেই মাইকিং করে ইলিশ বিক্রির ধুম

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || একটু পরেই নিষেধাজ্ঞ প্রজ্ঞাপন/ঘোষণার পর থেকেই সারা দেশের মতো, খুলনায় মাইকিং করে ইলিশ বিক্রি,দাম শুনে হতাশ ক্রেতারা মধ্যরাত থেকে ইলিশ আহরণ,বাজারজাতকরণ,পরিবহন ও মজুতে নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। তাই শেষ মুহূর্তে খুলনায় ইলিশ বিক্রি হচ্ছে মাইকিং করে। বাজারে অন্যান্য দিনের চেয়ে ইলিশের সরবরাহ বেশি থাকলেও কমেনি দাম। মাইকিং শুনে ক্রেতারা এগিয়ে আসলেও দাম শুনে কেউ কেউ ফিরছেন খালি হাতে। আবার অনেকেই ফিরছেন অন্যান্য মাছ নিয়ে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে,শনিবার ১২ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ০৩ রা নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে ইলিশ আহরণ,পরিবহন,বাজারজাতকরণ,মজুদে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তাই ভোজন ভিলাসী মানুষ শেষ মুহূর্তে ইলিশের স্বাদ নিতে খুলনার বাজারগুলোতে ভিড় করছেন। যাদের সামর্থ্য আছে তারা কিনছেন। আবার অনেকেই দাম বেশি হওয়ায় ইলিশ মাছ না কিনেই খালি হাতে ফিরে যাচ্ছেন। অনেকেই আবার ইলিশের স্বাদ অন্য মাছে মেটাচ্ছেন।

নগরীর ময়লাপোতা সান্ধ্য বাজারের মাছ ব্যবসায়ী বাপ্পি বলেন, ভারতে এলসি বন্ধ। বাজারে ইলিশের আমদানি বেশি। তাই গত কয়েকদিনের তুলনায় মাছের দাম কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা কম। দেড় কেজি সাইজের ইলিশ ২৪০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ১ কেজি সাইজের ইলিশ ১৭০০ থেকে ১৮০০ টাকা, ৫০০ গ্রাম সাইজের প্রতি কেজি ইলিশ ১২০০ থেকে ১৬০০ টাকা এবং জাটকা ইলিশ ৫০০ থেকে ৬০০, থেকে ৭০০ টাকায় বিক্রি করছি।
ইলিশ বিক্রেতা বাপ্পি ইসলাম বলেন, শেষ মুহূর্তে এলসি বন্ধ থাকায় আজ খুলনার বিক্রেতারা কিছু ইলিশ পেয়েছে। ইলিশের আমদানি বেশি হলে ও দাম কমেনি। অনেকেই ইলিশ কিনতে দোকানে ভিড় করছেন, কিন্তু সাধ থাকলেও দাম সাধ্যের বাইরে থাকায় অনেকেই কিনছেন অন্য মাছ।
বাজারের বাইরের সড়কে ফুটপাতে মাছ বিক্রেতা আক্তার মোল্লা ফরিদ বলেন, বড় মাছের দাম অনেক। অনেকের ছোট মাছের দিকে ঝোঁক বেশি।

নগরীর বসুপাড়ার বাসিন্দা এস এম আকবর আহমেদ বলেন, বিক্রেতাদের মাইকিং শুনে বাজারে এসেছি। ব্যবসায়ীরা বড় ইলিশ ৫০০ টাকা করে বললেও কাছে গিয়ে দেখা যায় মাছের আকার ছোট। আধাঘণ্টা ধরে বাজারে ঘুরে দুই কেজি মাছ কিনেছি। গত মাসে ১ কেজি সাইজের মাছ ১৬০০ টাকায় কিনেছি, কিন্তু আজ সেই একই সাইজের ইলিশ ১৮০০ থেকে
২০০০টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।

তিনি বলেন,দেশের মানুষ দেশের মাছ খাবে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে আজ অনেকের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। তাই অন্য মাছ কিনে দুধের সাধ ঘোলে মিটাচ্ছি।

বাজারে ইলিশ কিনতে আসা সোনাডাঙ্গার বাসিন্দা কাজী সারোয়ার বলেন, মাছের দাম চড়া। তিনটি ইলিশের ওজন এক কেজি। এক কেজি ইলিশ ১৮০০ টাকা দরে কিনেছি। শুনলাম ভারতে এলসি বন্ধ, তাই দাম কম ভেবে মাছ কিনতে ময়লাপোতা সান্ধ্য বাজারে এসেছি। কিন্তু এসে দেখি ভিন্ন অবস্থা। সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। এই জিম্মিদশা থেকে বের হতে না পারলে কোনোভাবে কোনো কিছুর দাম কমানো যাবে না।একই অবস্থা লক্ষ্য করা গেল, রূপসা বাজার,মায়লাপোতা সন্ধ্যা বাজার, নিরালা বাজার, গল্লামারি বাজার, থানার মোড়, নিউমার্কেট বাজারে কিছু অংশ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।