1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
লোহাগড়ায় সিধ কেটে ঘরে ঢুকে প্রধান শিক্ষিকাকে খুন - Khulnar Khobor
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

লোহাগড়ায় সিধ কেটে ঘরে ঢুকে প্রধান শিক্ষিকাকে খুন

  • প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় সবিতা রানী বালা (৫৫) নামে এক প্রধান শিক্ষিকাকে হত্যা করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত সবিতা রানী বালা নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মন্ডলের স্ত্রী। দাম্পত্য জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। তিনি ৮৫ নং চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বামী পরিতোষ কুমার মন্ডল জানান, স্বামী-স্ত্রী তারা দুজন আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। পূজা করার জন্য স্বামী পরিতোষ কুমার মন্ডল রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পায়। বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পাওয়ায় স্বামীর সন্দেহ হলে স্ত্রীর রুমে গিয়ে দেখে স্ত্রী খুন হয়েছে। এ সময় চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাইরের দরজার লক খুলে ঘরে প্রবেশ করে তাদের উদ্ধার করেন। পরে স্বামী পরিতোষসহ প্রতিবেশীরা বাইরে বের হয়ে দেখতে পাই ঘরের পূর্ব পাশ দিয়ে দূর্বৃত্তরা সিধ কেটে (মাটি খুঁড়ে) ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে খুন করা হয়েছে। তিনি আরও জানান, দূর্বৃত্তরা তার স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার আগে তার স্ত্রীর কাছে থাকা স্বর্ণের একটি বড় চেইন, দুইটি হাতের বালা, একটি আংটি, একজোড়া কানের দুলসহ একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, রাত পৌনে ৪ টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনা জানতে পারি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ এসে লাশের মুখের মধ্যে কাপড় ঢুকানো দেখতে পাই। তিনি আরও বলেন স্বামী পরিতোষের বক্তব্য অনুসারে স্বর্ণালংকার ও ল্যাপটপ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর দূর্বৃত্তরা এসব নিয়ে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।