1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
যশোরে মনিহার সিনেমাহল হচ্ছে সিনেপ্লেক্স - Khulnar Khobor
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন সমাজসেবা অনুদানের নামে প্রতারণার ফাঁদ বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক যশো‌রে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রো‌হিঙ্গা নারী আটক দালাল নয়, সরাসরি থানায় এসে পুলিশের সেবা নিন-এএসপি রেফাতুল ইসলাম। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত মোল্লাহাটে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বেগম খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবক ছিলেন অনিন্দ্য ইসলাম খুলনার দিঘলিয়ায় গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ। 

যশোরে মনিহার সিনেমাহল হচ্ছে সিনেপ্লেক্স

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪৯৬ বার শেয়ার হয়েছে

যশোর প্রতিনিধি || যশোরের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য প্রস্তুত করা হচ্ছে সিনেপ্লেক্স। ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হলের দোতলায় তৈরি হচ্ছে এই অত্যাধুনিক সিনেপ্লেক্সটি। তথ্যটি নিশ্চিত করেছেন মনিহার সিনেমা হলের কর্ণধার জিয়াউল ইসলাম। তিনি বলেন, আগামী নভেম্বরে এই উন্নতমানের সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হবে। এখন কিছু সাজসজ্জা ও স্ক্রিন বসানোর কাজ চলছে। তাছাড়া উন্নত বসার সিট, এসি ও মনোরম লাইটিংসহ ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেম এর কাজ শেষ হয়েছে। আর কিছুদিনের অপেক্ষা তার পরই নতুন যাত্রা।
তিনি আরো বলেন, বর্তমানে ভালো পরিবেশসহ নানা সুবিধার জন্য সিনেপ্লেক্স এর দর্শকপ্রিয়তা এখন অনেক বেশি। যশোরের এই সিনেপ্লেক্সটিতে দক্ষিণ বঙ্গের মানুষ বিনোদনের নতুন জায়গা খুঁজে পাবেন।

যশোরকে বলা হয় দেশের প্রথম ডিজিটাল শহর। সংস্কৃতির কেন্দ্রবিন্দু এই যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর উদ্বোধন করা হয় এই সিনেমা হলটি। ৪ বিঘা জমির উপর দৃষ্টি নন্দন এই সিনেমা হলটি নির্মাণ করেন ব্যবসায়ী প্রয়াত সিরাজুল ইসলাম। যার নকশা করেছিলেন স্থপতি মোঃ হানিফ।

মনিহারে প্রথম দিন মুক্তি পেয়েছিল ‘জনি’ সিনেমা। এর অভিনয়ে ছিলেন সোহেল রানা, জসিম, সুচরিতাসহ আরো অনেক নামি-দামি চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী। মনিহার সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি ছিল “বেদের মেয়ে জোসনা” সিনেমাটি।

সময়ের বিবর্তন থ্রিডি সিনেমার এই যুগের দর্শকের চাহিদা পূরণে ব্যর্থ হয়ে সারাদেশের মতো যশোরের আরো চারটি সিনেমা হল বন্ধ হলেও দর্শক চাহিদা পূরণ করে চলছিল মণিহার সিনেমা হলটি। এই সকল দর্শকের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে মনিহার সিনেমা হল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মনিহার সিনেমা হলের দোতলার একটি অংশ সিনেপ্লেক্সে রূপান্তরের।

ভালো পরিবেশ, উন্নত সাউন্ড সিস্টেম ও আধুনিক প্রযুক্তি যোগ করে সিনেমাপ্রেমীদের আকৃষ্ট করবে বলেই আশা প্রতিষ্ঠানের ম্যানেজার মোল­া ফারুক আহমেদের। বর্তমানে এই সিনেপ্লেক্সে দর্শকদের জন্য থাকছে অত্যাধুনিক ৭০ সিট, অত্যাধুনিক সিলভার স্ক্রিণ, সাউন্ড সিস্টেমসহ টুডি-থ্রিডি সিনেমাসহ সকল প্রকার সিনেমা দেখার ব্যবস্থা।
সিনেপ্লেক্সটি উদ্বোধনের দিনের কথা জানতে চাইলে তিনি জানান নভেম্বরের প্রথম সপ্তাহে চেষ্টা করা হচ্ছে ভারতীয় ব্লকবাস্টার সিনেমা সিংহাম এগেইন দিয়ে। না হলে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্ল্যান ইন্ডিয়ান সিনেমা দরদ মুক্তির দিন এই সিনেপ্লেক্সটি যাত্রা শুরু করতে পারে।

এছাড়াও মনিহার সিনেমা হলটিতে আরো দুইটি সিনেপ্লেক্স খোলার সিদ্ধান্ত আছে বলেও জানিয়েছেন তিনি। তবে ঐতিহ্য ধরে রাখার জন্য পুরনো ডিজিটাল মনিহার সিনেমা হলটি একই সাথে চালাবেন তারা তবে কমবে সিট সংখ্যা।

এ প্রসঙ্গে যশোরের প্রতিথযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিপংকর দাস রতন বলেন, আমাদের ছোট বেলায় বিনোদনের একমাত্র মাধ্যম ছিল চলচ্চিত্র। কালের বিবর্তনে টেলিভিশন এসেছে। আর এখন আকাশ সংস্কৃতি, মোবাইল, ইন্টারনেটের যুগ। সিনেমার চাহিদা কমেছে। তবে সিনেপ্লেক্সগুলিতে সিনেমা দেখার মজাই আলাদা। এখানে থ্রিডি মোশন,অত্যাধুনিক সাউন্ড দর্শকদের অন্যরকম বিনোদন দেয়। মনিহার সিনেমা হলে সিনেপ্লেক্স আশাকরি বর্তমান দর্শকদের আবারও ভাল সিনেমা দিয়ে দর্শকের আকর্ষিত করবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।