1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
"শীতে আগমনি বার্তায় পিঠার দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়" - Khulnar Khobor
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩জন আটক কেশবপুরে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃস্টি হয়েছে – “আবুল হোসেন আজাদ” কয়রায় বিএনপির নির্বাচনী সভায় আজিজুল বারী হেলাল বলেন  বিএপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে”উন্নয়ন অব্যহত রাখতে ধানের শীষে ভোট দিন শ্যামনগরের ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা, খুলনা-৪ কে আদর্শ আসনে রূপান্তরের অঙ্গীকার খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যবৃন্দ ও উপদেষ্টাদের সমন্বয়ে প্রীতিভোজ ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিনা অনুমতিতে ১১ ভারতীয় নাগরিকের দেশত্যাগ যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক দিঘলিয়ায় নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা এলফা আটক পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন। কেশবপুরর চারুপীঠ একাডেমিতে সরস্বতী পূজা উদযাপন বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। “আবুল হোসেন আজাদ” জ্ঞান, শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না-আজিজুল বারী হেলাল বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দিঘলিয়ার গাজীরহাটে ধানের শীষের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত। দলের বহিষ্কার খবর শুনে অঝোরে কাঁদলেন এড.শহীদ ইকবাল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার নিয়ে অমিতের প্রচারণা শুরু তেরখাদায় লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ’র পক্ষে শীতবস্ত্র বিতরণ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

“শীতে আগমনি বার্তায় পিঠার দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়”

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩০৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || শীত পড়তেই নগরীর বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বসে ভ্রাম্যমাণ পিঠার দোকান। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব পিঠার দোকানে ভিড় লেগেই থাকে। আর পিঠা বিক্রি করে ভালো আয়ও করেন মৌসুমি পিঠা বিক্রেতারা।

সরেজমিন শহর ঘুরে দেখা যায়,বিকেল থেকেই শহরের নিরালা মোড়,নিউমার্কেট,সাত রাস্তা,শান্তি দামের মোড় , রুপসা ঘাট, বাস টার্মিনালসহ বিভিন্ন মোড়ে পিঠার দোকান মেলতে শুরু করেন দোকানিরা। সূর্য অস্ত যেতে যেতেই মাটির চুলায় কেউ তৈরি করছেন ধোঁয়া ওঠা ভাপা পিঠা, আবার কেউ তৈরি করছেন চিতই পিঠা। চিতই পিঠার সঙ্গে মিলছে সরিষা, ধনেপাতা, কালোজিরা ও শুটকিসহ নানান রকমের ভর্তা। রকমভেদে ৫ থেকে শুরু করে ২৫ টাকায় বিক্রি হচ্ছে এসব পিঠা। সন্ধ্যা থেকে পিঠার স্বাদ নিতে আসা ক্রেতাদের ভিড় থাকে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত। রীতিমতো সিরিয়ালে দাঁড়িয়ে পিঠা কিনতে হয় তাদের।

পিঠা খেতে আসা শুভ খুলনার খবরকে বলেন,প্রতিবছরই যখন শীত পড়ে নগরীর বিভিন্নস্থানে রাস্তার পাশে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি হয়। এবারও বিক্রি হচ্ছে। আজ আমরা আসছি পিঠা খেতে। বেশ ভালো লাগছে। শহরে মধ্যে শান্তিধামের মোড়ের পিঠার গুণগতমান আছে। না খেতে আসলে বোঝা যায় না।

জি এম জারিফ বলেন,একসময় বাড়িতেই নানা রকমের পিঠা তৈরি হতো,কিন্তু এখন আর সেটা হয়না। যেকারনে শীতের শুরুতে সারা শহরজুড়ে ভ্রাম্যমাণ পিঠার দোকান বসে। দেখে মনে হয় যেন পিঠার উৎসব হচ্ছে। এসময় আমরা নিয়মিত আসি পিঠা খেতে। পরিবারের জন্য নিয়ে যাই, তারাও অনেক পছন্দ করে।

এদিকে স্বল্প পুঁজি বিনিয়োগে পিঠা বিক্রি করে ভালো লাভ হওয়ায় পুরুষদের পাশাপাশি অনেক নারীদেরও শীতের পিঠা বিক্রি করতে দেখা যায়। এই মৌসুমে পিঠা বিক্রির আয় দিয়েই চলে তাদের সংসার।

বাস টার্মিনালের পিঠা বিক্রেতা মো. ফিরোজ শেখ খুলনার খবর কে বলেন, তিনি গত ৩ বছর ধরে শীত মৌসুমে পিঠা বিক্রি করছেন। এ বছর তিনি চিতই ও ভাপা পিঠা বিক্রি করছেন। তিনটা চুলায় প্রতিদিন প্রায় ২০-২৫ কেজি চালের পিঠা বিক্রি হয়। তার দোকানে ক্রেতাদের প্রচুর ভিড় হয়।

নিরালা মোড়ের এক পিঠা বিক্রেতা মো. বিল্লাল বলেন, আমি সারাবছর শিঙাড়া, চপ, পুরিসহ তেলে ভাজা নানান মুখরোচক খাবার বিক্রি করেন। এবছর শীতে শুরুতে সেসবের পাশাপাশি শীতের পিঠাও বিক্রি করছি। আল্লাহর রহমাতে ভালোই চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।