1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
নিষিদ্ধ হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো - ছাত্রলীগ - Khulnar Khobor
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়া উপজেলা বিএনপি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে গণমিছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয়ে যশোর মুক্ত দিবস উদযাপন পেশাগত মর্যাদা ও অধিকার আদায় এমইউজে সাধারণ সভা কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে গণপিটুনির শিকার আটক যুবদল নেতা উজ্জলের মৃত্যু ঐতিহাসিক যশোর মুক্ত দিবস আজ দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর খুলনা ১ আসনের মনোনয়ন পেয়ে আলহাজ্ব আমীর এজাজ খান এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত। যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল দেশীয় অস্ত্র ও মাদক সহ ৪ জন গ্রেফতার মোংলার রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যু। খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ১ কেজি গাঁজা সহ ব্যবসায়ী আটক খুলনায় শীতের শুরুতেই ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম খুলনায় ‘লুকস গ্ল্যামার’ পার্লারের ২য় শাখা উদ্বোধন কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা যশোরে স্বর্ণ চোরাচালান দুই কোটি টাকার স্বর্ণবার সহ দুই পাচারকারী আটক যশোর জেনারেল হাসপাতালে প্রতারক আটক পাইকগাছায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টর উদ্ধোধন  কয়রায় ভুয়া দাতা সাজিয়ে জমি লিখে নেওয়ায় মামলা খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় পরিবার নয়, পুলিশ বাদী হয়ে মামলা খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী

নিষিদ্ধ হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো – ছাত্রলীগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ বার শেয়ার হয়েছে

নিউজ ডেস্ক || নিষিদ্ধ হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার রাতে সংগঠনটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে -স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এবার ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা নিষিদ্ধ করার বিষয়টিকে ‘ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ, অসাংবিধানিক, দেশবিরোধী’ উল্লেখ করে এর পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। বিবৃতির দেওয়ার বিষয়টি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গনমাধ্যমেকে নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিবৃতিতে তারা প্রথমেই ছাত্রলীগের ইতিহাস মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয়দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব ও আত্মদান থেকে শুরু করে পরবর্তীতে জনগণের সকল আন্দোলনেও যুগপৎ স্রষ্টা হিসেবে ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলগত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় নিজেদের ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে ছাত্রলীগ। আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ প্রসঙ্গে সংগঠনটির ভাষ্য, ‘উদ্দেশ্যমূলকভাবে ‘মেটিকিউলাস প্ল্যানের’ অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ও রাষ্ট্রবিরোধী কুচক্রী স্বার্থান্বেষী মহল।’

অন্তর্বর্তী সরকার নিজেদের ‘ব্যর্থতা’ ঢাকতে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে দাবি করে বিবৃতিতে তারা লিখেছেন, ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক ব্যর্থতা লুকানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠনকে নিষিদ্ধ করে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে অবৈধ ও অসাংবিধানিক সরকার।’

প্রসঙ্গত,বুধবার জারি করা ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করিয়া বিগত ১৫ বৎসরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজী, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকান্ডে জড়িত ছিল এবং এই সম্পর্কিত প্রামান্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হইয়াছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হইয়াছে।

তাই সরকার ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে,বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করল এবং উক্ত আইনের তফসিল-২ এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসাবে তালিকাভুক্ত করল। ইহা অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।