1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
কেশবপুরে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার - Khulnar Khobor
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন সমাজসেবা অনুদানের নামে প্রতারণার ফাঁদ বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক যশো‌রে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রো‌হিঙ্গা নারী আটক দালাল নয়, সরাসরি থানায় এসে পুলিশের সেবা নিন-এএসপি রেফাতুল ইসলাম। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত মোল্লাহাটে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বেগম খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবক ছিলেন অনিন্দ্য ইসলাম খুলনার দিঘলিয়ায় গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ। 

কেশবপুরে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩২৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুুরে বাবলু চন্দ্র ঘোষ (৪৬) নামে এক মুদি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে কেশবপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর-২৪) সকালে উপজেলা বায়সা কালীবাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে বায়সা গ্রামের মৃত অতুল চন্দ্র ঘোষের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-৪৮।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বায়সা গ্রামের মৃত অতুল চন্দ্র ঘোষের ছেলে বাবলু চন্দ্র ঘোষ (৪৬) কেশবপুর পৌরশহরের একজন মুদি ব্যবসায়ী। সে প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে দোকান থেকে বাড়ির উদ্দেশ্য চলে যায়। বৃহস্পতিবার সকালে বায়সা কালীবাড়ি সংলগ্ন গোল্ড ইট ভাটার উত্তর পাশে সন্তোষ ঘোষের আবাদি জমিতে পড়ে থাকা মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসী ও পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহতের আপন ভাই গনেশ চন্দ্র ঘোষ বলেন, আমার ছোট ভাই কেশবপুরের মুদির ব্যবসা করতো। সে বিভিন্ন মানুষের কাছে কোটি কোটি টাকা দেনা। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছে।

লাশ উদ্ধারের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক লিটন চন্দ্র দাস বলেন, নিহতের শরীরের কোথায় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি বিষপান করে আত্মহত্যা করেছে। তার শরীরে বিষের গন্ধ এবং লাশের পাশে বিষের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।