1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা - Khulnar Khobor
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
“খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ও ক্ম্বল বিতরণ কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ‎মান্দায় বিএমএসএফ-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের হানা, অস্ত্র-গোলাবারুদ’সহ জিম্মি থাকা ৮’জেলে উদ্ধার। বাবুই পাখির বাসা দ্রুত বিলুপ্ত হচ্ছে: প্রকৃতি প্রেমিকদের গভীর উদ্বেগ মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে আসলাম নামক এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরের হামিদপুরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা সভা তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত নৌবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিং- এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন তেরখাদায় বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে অদম্য নারী সম্মাননা প্রদান  কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || নড়াইল সদর উপজেলায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।আজ বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার তুলারামপুর উত্তর পাড়ায় আফরা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নডাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে তারা হলেন-বগুড়ার শিবগঞ্জ এলাকার নুরুন্নবি এবং অন্যজনের নাম দুলাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে হানা দেয় চোর। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের পান। তার ডাক চিৎকারে এগিয়ে আসে আশেপাশের লোকজন।

পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে লোক জড়ো হয় ।এ সময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয় এবং একজন পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ,গত একমাস ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।যশোর-ঢাকা হাইওয়ের পাশে দিয়ে যত বাড়ি আছে সবার বাড়ি থেকেই গরু চুরি হয়েছে। প্রতি রাতেই নছিমনে করে গরু নিয়ে যায় চোরেরা। গ্রামবাসী বেশকিছু দিন ধরে রাত জেগে পাহারা দিয়েও ধরতে পারছে না। আজ রাতে তিনজনকে ধরে গণপিটুনি দিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।