1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
পাইকগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত - Khulnar Khobor
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
“খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ও ক্ম্বল বিতরণ কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ‎মান্দায় বিএমএসএফ-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের হানা, অস্ত্র-গোলাবারুদ’সহ জিম্মি থাকা ৮’জেলে উদ্ধার। বাবুই পাখির বাসা দ্রুত বিলুপ্ত হচ্ছে: প্রকৃতি প্রেমিকদের গভীর উদ্বেগ মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে আসলাম নামক এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরের হামিদপুরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা সভা তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত নৌবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিং- এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন তেরখাদায় বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে অদম্য নারী সম্মাননা প্রদান  কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত

পাইকগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || ” দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে খুলনার পাইকগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু’র সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

বিশেষ অতিথি ছিলেন,থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস,সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী নিজাম উদ্দিন গাজী, যুব কাউন্সিল মুক্তি সরদার, যুব উন্নয়ন অধিদপ্তরের মোঃ রবিউল ইসলাম, সফল উদ্যোক্তা মলয় কুমার মন্ডল, আরিফ হোসেন, মোঃ শরিফুল আজম,সুজয় সাহা।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের সনদ ও ১১জন কে ৭ লাখ ৯০ হাজার ৮ শত টাকার অপ্রাতিষ্ঠানিক যুব ঋণের চেক বিতরণ করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,সফল উদ্যোক্তা,প্রশিক্ষণার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।