1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বটিয়াঘাটার বাদামতলা খালে নৌকা বাইচ, পাড়ে হাজারো মানুষের ঢল - Khulnar Khobor
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩জন আটক কেশবপুরে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃস্টি হয়েছে – “আবুল হোসেন আজাদ” কয়রায় বিএনপির নির্বাচনী সভায় আজিজুল বারী হেলাল বলেন  বিএপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে”উন্নয়ন অব্যহত রাখতে ধানের শীষে ভোট দিন শ্যামনগরের ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা, খুলনা-৪ কে আদর্শ আসনে রূপান্তরের অঙ্গীকার খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যবৃন্দ ও উপদেষ্টাদের সমন্বয়ে প্রীতিভোজ ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিনা অনুমতিতে ১১ ভারতীয় নাগরিকের দেশত্যাগ যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক দিঘলিয়ায় নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা এলফা আটক পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন। কেশবপুরর চারুপীঠ একাডেমিতে সরস্বতী পূজা উদযাপন বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। “আবুল হোসেন আজাদ” জ্ঞান, শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না-আজিজুল বারী হেলাল বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দিঘলিয়ার গাজীরহাটে ধানের শীষের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত। দলের বহিষ্কার খবর শুনে অঝোরে কাঁদলেন এড.শহীদ ইকবাল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার নিয়ে অমিতের প্রচারণা শুরু তেরখাদায় লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ’র পক্ষে শীতবস্ত্র বিতরণ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

বটিয়াঘাটার বাদামতলা খালে নৌকা বাইচ, পাড়ে হাজারো মানুষের ঢল

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ বার শেয়ার হয়েছে

মোঃ মনির খান,খুলনা || নৌকা বাইচকে ঘিরে দুপুরের পর থেকেই মানুষ জমায়েত হতে থাকেন খাল পাড়ে। সেখানে বসে কালীপূজার গ্রামীণ মেলা। দুপুরের মধ্যে বাইচে অংশ নিতে চলে আসেন নৌকাসহ মাঝি-মাল্লারা। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দু-পাড়ের হাজারো মানুষ।

শুক্রবার সকাল থেকে এমন দৃশ্যের অবতারণা ঘটে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ২নং ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডে বাদামতলা খালে।
সেখানে হিন্দু সম্প্রদায়ের কালীপূজা উপলক্ষে আয়োজন করা হয় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব।

বাদামতলা কালী মন্দির কমিটি “বিন্দু” এ বাইচ উৎসবের আয়োজন করে। দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নৌকা বাইচের তুমুল প্রতিযোগিতা।
এতে খুলনা জেলার প্রত্যন্ত গ্রামের বর্ণিল ২০টি নৌকা অংশ নেয়।বাহারি নৌকাগুলো দেখতেও ছিল দৃষ্টিনন্দন।

খালের বুক চিড়ে ঢোল,টিকারা,কাশির সংগে মাঝি-মাল্লার তালে তাদের ছুটে চলা ও বইঠার ছলাৎ ছলাৎ শব্দে মাতোয়ারা হয়ে ওঠে খালের দুই পাড়ে থাকা হাজারো দর্শণার্থী।

নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ গ্রামবাংলার লোকসংস্কৃতি। তাই তো হেমন্তের মনোরম বিকালে নদীপাড়ে বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে।বাইচকে কেন্দ্র করে নদীর দুইপাড়ে বসে মেলা। মেলার স্টলগুলোতে প্রচুর কেনা-বেচা হয়।

নৌকা বাইচ শেষে সন্ধ্যায় বাদামতলা কালী মন্দির কমিটি “বিন্দু”র পক্ষ থেকে অংশ নেওয়া বিজয়ী নৌকাগুলোর মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই নৌকা বাইচে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমীর ইজাজ খানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বয়ের ভাঙ্গা পশ্চিমপাড়া, দ্বিতীয় স্থান অধিকার করেন বয়ের ভাঙ্গা মধ্যপাড়া এবং তৃতীয় স্থান অধিকার করে বাদামতলা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।