1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
পশুর নদীতে জাহাজের ধাক্কায় কয়লাবাহী কার্গো ক্ষতিগ্রস্ত ও এক জেলে নিখোঁজ - Khulnar Khobor
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩জন আটক কেশবপুরে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃস্টি হয়েছে – “আবুল হোসেন আজাদ” কয়রায় বিএনপির নির্বাচনী সভায় আজিজুল বারী হেলাল বলেন  বিএপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে”উন্নয়ন অব্যহত রাখতে ধানের শীষে ভোট দিন শ্যামনগরের ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা, খুলনা-৪ কে আদর্শ আসনে রূপান্তরের অঙ্গীকার খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যবৃন্দ ও উপদেষ্টাদের সমন্বয়ে প্রীতিভোজ ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিনা অনুমতিতে ১১ ভারতীয় নাগরিকের দেশত্যাগ যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক দিঘলিয়ায় নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা এলফা আটক পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন। কেশবপুরর চারুপীঠ একাডেমিতে সরস্বতী পূজা উদযাপন বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। “আবুল হোসেন আজাদ” জ্ঞান, শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না-আজিজুল বারী হেলাল বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দিঘলিয়ার গাজীরহাটে ধানের শীষের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত। দলের বহিষ্কার খবর শুনে অঝোরে কাঁদলেন এড.শহীদ ইকবাল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার নিয়ে অমিতের প্রচারণা শুরু তেরখাদায় লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ’র পক্ষে শীতবস্ত্র বিতরণ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

পশুর নদীতে জাহাজের ধাক্কায় কয়লাবাহী কার্গো ক্ষতিগ্রস্ত ও এক জেলে নিখোঁজ

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীর করমজল এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় কাকড়া ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের সন্ধানে দুর্ঘটনাকবলিত স্থানে অভিযান চালাচ্ছেন কোস্ট গার্ডের ডুবরি দল।

শনিবার (২ নভেম্বর) কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের করমজল এলাকায় কয়লা বহনকারী কার্গো জাহাজ ‘এম,ভি মিজান’ কে ধাক্কা দেয় এলপিজি গ্যাস বহনকারী অপর কার্গো জাহাজ ‘এম,ভি এরা স্টার’। এতে এম,ভি মিজান জাহাজের সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এম,ভি এরা স্টার জাহাজের ধাক্কায় পাশের একটি ফিশিং বোট ডুবে যায়। ওই সময় ওই ফিশিং বোটে থাকা জেলে লোকমান হাওলাদার (১৮) নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজ জেলে খুলনা জেলার দাকোপ উপজেলার রুয়োকাটা গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলেকে উদ্ধারে রাত থেকেই ওই এলাকায় অভিযান শুরু করেছে কোস্ট গার্ডের দুটি টহল টিম।

এছাড়া দুর্ঘটনার শিকার কার্গো জাহাজ এম,ভি মিজান’কে বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জলযান দিয়ে নিরাপদে সরিয়ে নিয়েছে কোস্ট গার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা যায়, মোংলা বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দেয়। এতে লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে। তবে এ সময় নদীতে কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচ জেলে ছিটকে পড়ে। চার জন উদ্ধার হলেও আব্দুল হাকিম নামে এক জেলে নিখোঁজ আছেন। শনিবার সকাল থেকে দুর্ঘটনাস্থল পশুর নদের করমজল এলাকায় অভিযান চালিয়ে দুপুর ১২টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলে আব্দুল হাকিম খুলনা জেলার দাকোপ থানার রুয়ো কাটা গ্রামের বাসিন্দা। ঘটনাটি মোংলা বন্দর কর্তৃক কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করা হলে তাৎক্ষণিক কোস্ট গার্ডের দুটি টহল বোট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে গ্যাসের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা জানান, তাদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।