1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
গাছ কাটতে বাধা দেওয়ায় একই পরিবারের চারজন জখম - Khulnar Khobor
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
“খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ও ক্ম্বল বিতরণ কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ‎মান্দায় বিএমএসএফ-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের হানা, অস্ত্র-গোলাবারুদ’সহ জিম্মি থাকা ৮’জেলে উদ্ধার। বাবুই পাখির বাসা দ্রুত বিলুপ্ত হচ্ছে: প্রকৃতি প্রেমিকদের গভীর উদ্বেগ মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে আসলাম নামক এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরের হামিদপুরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা সভা তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত নৌবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিং- এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন তেরখাদায় বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে অদম্য নারী সম্মাননা প্রদান  কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত

গাছ কাটতে বাধা দেওয়ায় একই পরিবারের চারজন জখম

  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার শেয়ার হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরায় জমিতে লাগানো গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় একই পরিবারের চারজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।শনিবার সাতক্ষীরা সদর উপজেলার বালিথা শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন,সাতক্ষীরা সদর উপজেলার বালিথা শেখপাড়া গ্রামের দাউদ আলী শেখ (৬৫),তার স্ত্রী হাফিজা খাতুন (৬০), ছেলে হাফিজুল ইসলাম (৩৫) ও আব্দুলহ শেখ (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের দাউদ আলী শেখের জমিতে তারই লাগানো একটি মেহগনি গাছ জোরপূর্বক কাটতে যায় তার প্রতিপক্ষ একই গ্রামের ইনসাফ শেখ (৫০),স্ত্রী আকলিমা ওরফে মোসলেমা (৪৫) ও তার ছেলে মোজাহিদ শেখ (২৮),আজিজুল শেখ (৪০) ও তার ছেলে মাহফুজ শেখ (২০),আবু বক্কারের ছেলে মফিজুল বাবু (৩৮)সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন। তারা দেশীয় অস্ত্র দা, কুড়াল, শাবল নিয়ে তারা গাছটি কাটতে গেলে দাউদ আলী শেখ ও তার দুই ছেলেসহ স্ত্রী বাধা দেয়।

এ সময় প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, জখমীদের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। জখমীদের প্রত্যেকের অবস্থা গুরুতর। তাদের এক একজনের মাথায় ১০/১২টি পর্যন্ত সেলাই দিতে হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম খুলনার খবর কে জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।