1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
‘কেমন পুলিশ চাই’ জানতে চেয়ে বিজ্ঞপ্তি - Khulnar Khobor
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩জন আটক কেশবপুরে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃস্টি হয়েছে – “আবুল হোসেন আজাদ” কয়রায় বিএনপির নির্বাচনী সভায় আজিজুল বারী হেলাল বলেন  বিএপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে”উন্নয়ন অব্যহত রাখতে ধানের শীষে ভোট দিন শ্যামনগরের ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা আজিজুল বারী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা, খুলনা-৪ কে আদর্শ আসনে রূপান্তরের অঙ্গীকার খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যবৃন্দ ও উপদেষ্টাদের সমন্বয়ে প্রীতিভোজ ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিনা অনুমতিতে ১১ ভারতীয় নাগরিকের দেশত্যাগ যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক দিঘলিয়ায় নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা এলফা আটক পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন। কেশবপুরর চারুপীঠ একাডেমিতে সরস্বতী পূজা উদযাপন বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। “আবুল হোসেন আজাদ” জ্ঞান, শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না-আজিজুল বারী হেলাল বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দিঘলিয়ার গাজীরহাটে ধানের শীষের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত। দলের বহিষ্কার খবর শুনে অঝোরে কাঁদলেন এড.শহীদ ইকবাল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার নিয়ে অমিতের প্রচারণা শুরু তেরখাদায় লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ’র পক্ষে শীতবস্ত্র বিতরণ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

‘কেমন পুলিশ চাই’ জানতে চেয়ে বিজ্ঞপ্তি

  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৫২ বার শেয়ার হয়েছে

রায়হান শরীফ সাব্বির,ঢাকা || বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মুখোমুখি অবস্থানের কারণে তোপের মুখে থাকা পুলিশকে পাল্টে ফেলতে’ জনসাধারণের কাছে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত‘পুলিশ সংস্কার কমিশন’। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জারি করা এক বিজ্ঞপ্তিতে সবার কাছে তথ্য চাওয়া হয়েছে।

গুগল ফরমের (https://forms.gle/kcXcL247eTbp3fHk6) এই লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েব সাইটে (www.prc.mhapsd.gov.bd) প্রবেশ করে ‘কেমন পুলিশ চাই’লিংকে ক্লিক করে জনসাধারণকে ১৫ নভেম্বরের মধ্যে তাদের ‘মূল্যবান মতামত’ দিতে বলা হয়েছে।

মতামত প্রদানকারীর পরিচয়‘গোপন রেখে’প্রাপ্ত তথ্য শুধুমাত্র সংস্কার কাজের সহায়তায় ব্যবহৃত হবে বলেও বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে,“সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি।“সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে‘পুলিশ সংস্কার কমিশন’গঠন করেছে,যার কার্যক্রম চলমান।

পুলিশ সংস্কার কমিশন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চায়।”গত ৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সাবেক সচিব সফর রাজ হোসেনকে প্রধান করে পূর্ণাঙ্গ‘পুলিশ সংস্কার কমিশন’গঠন করা হয়। একজন শিক্ষার্থী প্রতিনিধিসহ নয় সদস্যের এই কমিশন ‘জনমুখী,জবাবদিহিমূলক,দক্ষ ও নিরপেক্ষ’পুলিশ বাহিনী গড়ে তোলার কাজের জন্য সুপারিশ করবে বলে সেখানে জানানো হয়। ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করার কথা রয়েছে।

এর আগে গত ১১ সেপেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কমিশনের প্রধানের নাম ঘোষণা করেন। সরকারি চাকরিতে কোটা থাকবে কি না, সেই প্রশ্নে আন্দোলনটি তেঁতে উঠে সরকার পতনের এক দফায় চলে যাওয়ার পেছনে যেসব কারণের কথা উঠে আসছে, তার মধ্যে একটি হল পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে রাবার বুলেট ছোড়ার মত পরিস্থিতিও ছিল না,এ কথা এক বাক্যে বলছেন সবাই। গুলিবিদ্ধ হওয়ার পর তার লুটিয়ে পড়া এবং পরে মৃত্যুর ঘটনাটিই লাখো মানুষকে রাজপথে নামিয়ে আনে। এই আন্দোলনে সরকারি হিসাবে ৮৬৩ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হিসাবে এই সংখ্যা দুই হাজারের বেশি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।