1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মোংলা বন্দর কর্তৃপক্ষের জায়গায় অবৈধভাবে দখল, উদ্ধার অভিযান শুরু - Khulnar Khobor
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরে স্বামীর সাথে ঝগড়া বিষ পান করে কিশোরী গৃহবধূর মৃত্যু প্রার্থিতা ফিরে পেতে ইসি-তে টিএস আইয়ুবের আপিল দিঘলিয়ার সেনহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, ৪১ বোতল বিদেশি মদ’সহ এক মাদক কারবারি আটক। মোংলায় রেললাইনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক তরুণীর নিহত। কেশবপুরে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পিতার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন তেরখাদায় সাংবাদিক সাগর কুমার বাড়ই এর পিতা মাতার স্মৃতিতে স্বজাতি ভোজ অনুষ্ঠিত

মোংলা বন্দর কর্তৃপক্ষের জায়গায় অবৈধভাবে দখল, উদ্ধার অভিযান শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা স্থাপনা গুড়িয়ে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের ১০ একর জায়গায় গড়ে ওঠা এসব স্থপনা উচ্ছেদ করে কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসব জায়গা ক্ষমতার প্রভাবে দীর্ঘ কয়েক বছর দখলে রাখে প্রভাবশালীরা। গত ৫ আগষ্টের পর বন্দর কর্তৃপক্ষ থেকে কয়েক দফা চিঠি দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও জায়গা ছাড়েনি দখলদাররা।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান, উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান, বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারাসহ নৌ বাহিনী ও পুলিশের সদস্যরা।

বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুনজিত কুমার বলেন, অভিযানের প্রথম দিনে ৭০’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে বন্দর কর্তৃপক্ষের দুই একর জায়গা দখলমুক্ত হলেও আরও ৮ একর জায়গায় রয়েছে আরও ১১৭০ টি অবৈধ স্থাপনা। পর্যায়ক্রমে সেগুলোও উচ্ছেদ করে বন্দরের বেদখল জায়গা উদ্ধার করা হবে।

এর আগে গত ২০০৭ সালে তৎকালীন তত্বাবধায়ক সরকারের আমলেও উচ্ছেদ অভিযান চালিয়ে বন্দরের জায়গা দখলমুক্ত করা হলেও রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে আবারও সে জায়গা দখলে নেয় প্রভাবশালী দখলদাররা। বিভিন্ন সময়ে বার বার অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ নোটিশ করলেও তা আমলে নেয়নি অসাধু দখলদারেরা। পরবর্তীতে বন্দরের সম্পত্তি উদ্ধারে এ উচ্ছেদ অভিযান শুরু করেছেন কর্তৃপক্ষ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।