1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন অনুপ কুমার হালদার - Khulnar Khobor
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
“খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা” মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কয়রা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত খুলনায় অধিকার’ মানববন্ধনে বক্তারা : সরকারকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ও ক্ম্বল বিতরণ কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ‎মান্দায় বিএমএসএফ-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের হানা, অস্ত্র-গোলাবারুদ’সহ জিম্মি থাকা ৮’জেলে উদ্ধার। বাবুই পাখির বাসা দ্রুত বিলুপ্ত হচ্ছে: প্রকৃতি প্রেমিকদের গভীর উদ্বেগ মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে আসলাম নামক এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরের হামিদপুরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা সভা তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত নৌবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিং- এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন তেরখাদায় বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে অদম্য নারী সম্মাননা প্রদান  কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন অনুপ কুমার হালদার

  • প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৭৬ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে মোংলা উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষক অনুপ কুমার হালদার।

তিনি গত ২০১৯ সালের ৫ই ফেব্রুয়ারি থেকে মোংলা উপজেলার আমড়াতলা-চাঁপড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গনিত) হিসেবে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মানদণ্ড যাচাইবাচাই বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের ফলাফলের ওপর মোংলা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক সনদে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে আমড়াতলা চাঁপড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) অনুপ কুমার হালদার’কে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সম্মাননা দেওয়া হয়।

এ বিষয়ে আমড়াতলা চাঁপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বাসুদেব কুমাম পাল বলেন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা,বিষয়ভিত্তিক জ্ঞান,উপকরণ ব্যবহার,প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন পারদর্শিতা,অংশীজনের প্রতি সহযোগিতার মনোভাব,চারিত্রিক দৃঢ়তা,সততা,চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা, প্রযুক্তির ব্যবহার ও মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ দক্ষতা, পুস্তক প্রণয়ন,পেশাগত সৃজনশীল প্রকাশনা, গুণগত মানের শিক্ষায় উদ্ভাবনী ও উত্তম চর্চার নিদর্শন,আর্থিক শৃঙ্খলা এবং কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনায় পারদর্শিতার বিচারে অনুপ কুমার হালদার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন। শ্রেষ্ঠ এই শ্রেণি শিক্ষক সবসময় নিজেকে শিক্ষার বিভিন্ন কল্যাণমূলক কাজে সম্পৃক্ত রাখেন।

এ বিষয়ে তিনি আরও বলেন,আমাদের সহকারী শিক্ষক অনুপ কুমার হালদার তার পেশাগত দায়িত্ব যথারীতি সুনামের সাথে পালন করায় অল্পদিনের মধ্যে একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে তার সুখ্যাতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অনুপ কুমার হালদার বলেন,এ অর্জন আমার একার নয়। এর জন্য আমার প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বাবু বাসুদেব কুমাম পাল’সহ আমার সহকর্মী ও শিক্ষার্থীদের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। এই কৃতিত্ব ধরে রাখতে আমি সর্বদা চেষ্টা করবো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।