1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
নড়াইলে ৪ মাদক কারবারি গ্রেফতার - Khulnar Khobor
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলে ৪ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২২০ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মিরান শেখ(২৮) ও মোঃ জুয়েল মোল্যা(২৮) নামের ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মিরান শেখ(২৮) জেলার লোহাগড়া পৌরসভার রামপুর (নিরিবিলি পার্ক পাড়া) গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে ও মোঃ জুয়েল মোল্যা(২৮) একই গ্রামের মোঃ আক্তার মোল্যার ছেলে। মঙ্গলবার রাতে লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিরিবিলি পিকনিক স্পটের পশ্চিম পার্শ্বের ২ নং গেটের সামনে রামপুর কচুবাড়িয়া গামী পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলি, এসআই (নিঃ) মোঃ মোঃ অহিদুর রহমান ও এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মিরান শেখ(২৮) ও মোঃ জুয়েল মোল্যা(২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইমরান আলী(২৪) ও মোঃ উজ্জল হোসেন(২৬) নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইমরান আলী(২৪) যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে ও মোঃ উজ্জল হোসেন(২৬) একই গ্রামের মোঃ বেল্লাল হোসেনের ছেলে। গত ১২ নভেম্বর রাত সাড়ে ১০ টার দিকে জেলার সদর থানাধীন পৌর এলাকার হাতির বাগান মোড় নতুন বাস স্ট্যান্ডে জনৈক মিন্টু দাস এর সেলুনের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইমরান আলী(২৪) ও মোঃ উজ্জল হোসেন(২৬) দেরকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫(পঁচিশ) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান অভিযান পরিচালনাকারি পুলিশ সদস্যরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।