1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইবাইকের সংঘর্ষে দু’জন নিহত - Khulnar Khobor
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক। প্রবাসে স্বামী যশোরে স্ত্রীর ঘরে পরপুরুষ হাতে-নাতে ধরে গণধোলাই দিল এলাকাবাসী মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা মূল্যের ৪৯০’কেজি কাঁকড়া’সহ ৫’কাঁকড়া ব্যবসায়ী আটক পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইবাইকের সংঘর্ষে দু’জন নিহত

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইবাইকের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর লবণচরা থানাধীন হরিণটানা গেটে এ দুর্ঘটনাটি ঘটে।এ ঘটনায় আহত হয়ে আরও দু’জন খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন,মোটরসাইকেল চালক মোংলা উপজেলার সানবান্দা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মিরাজ মোয়াজ্জেম ও ইজিবাইক চালক বটিয়াঘাটা উপজেলার দারোগারভিটা এলাকার হানিফ হাওলাদারের ছেলে মোহাম্মদ রাব্বি হাওলাদার।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার এসআই মো: জাকির হোসেন। তিনি বলেন,শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইজিবাইক চালক মোহাম্মাদ রাব্বি হাওলাদার বাগমারা পার হয়ে হরিণটানা গেটের দিকে যাচ্ছিল। হাইওয়ে মুখে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়।ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মিরাজ মোয়াজ্জেমের মৃত্যু হয়। এছাড়া ইজিবাইক চালক মোহাম্মাদ রাব্বি গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২ জনের মৃত্যুর কথা চিকিৎসকরা আমাদের অবগত করেন।আইনি প্রক্রিয়া শেষে মৃত দু’জনের মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।